তুই খাইজ্জানিটা থামা ------------------------------- বাইরে বৃষ্টি পড়ছে। হালকা বাতাসও আছে। আবহাওয়া একটু ঠান্ডা। দক্ষিণ পশ্চিম দুই দিকের জানালা খোলে রেখেছি। দক্ষিণ দিকের বারান্দার দরজাও খোলে রেখেছি। শুধু পূর্ব দিকের জানালাটা বন্ধ। দুই খোলা জানালা আর দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসে। তবু আমি দরজা জানালা খোলা রাখি। পর্দাও গুটিয়ে রাখি। আমি আবদ্ধ রুম পছন্দ করি না। টপ ফ্লোর বলে বিছানায় শুয়ে শুয়েও বৃষ্টি দেখা যায়। আকাশ দেখা যায়। সামান্য ঠান্ডা আছে তাই কালো রঙের ফুল স্লিভ গোল গলার একটা গেঞ্জি পরে শুয়ে বুক পর্যন্ত লেপ টেনে লিখছি। ওদিকে টিভি চলছে। ঘুমের সময় ছাড়া সব সময় রুমে টিভি চলে। টিভির কথায় মনে হয় রুমে কেউ আছে। এতে একাকীত্ব দূর হয়। প্রচুর বইপুস্তক পড়া থাকলে আর ভাষাগত দক্ষতা থাকলে যে কোনো বিষয় নিয়ে লেখা যায়। সময়ও কাটে। আমার সময় কাটানোর প্রধান মাধ্যম ফেইসবুক। একটা গল্প দিয়েই শুরু হোক। গল্পটি নিন্মরূপ... এটা হচ্ছে দুই ঢাকাইয়া যুবকের গল্প। দুজনেই পরস্পরের বন্ধু। একেবারে জানি দোস্ত। এই বন্ধুত্ব এতোই নিবিড় যে, একজনের বিপদের সময় অন্য বন্ধু দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসবেই। খেলাধুলা বিশেষ করে ফু...