ওয়াকারিমাসেন ************ উচ্চ মাধ্যমিক পাশ করে জাপান গিয়েছিলাম স্টুডেন্ট ভিসায়। রেজাল্ট ভালো ছিলো। এসএসসি, এইচএসসি দুটোই ফার্স্ট ডিভিশন। কম বয়স। দেশে থাকতে কোন কাজকর্ম করিনি। দেশ থেকে টাকা নিয়ে জাপানে পড়াশোনা করা সম্ভব ছিল না। টোকিও পৌঁছে শুনলাম এখানে পার্ট টাইম কাজ করতে হবে নিজের খরচ চালানোর জন্য। পরিচিতজনদের জিজ্ঞেস করে জানলাম পার্ট টাইম কাজ কি? তারা জানালো হোটেলে কাজ করতে হবে। আমি আকাশ থেকে পড়লাম। আরে কয় কি? কান্দিরপাড় বন্ধুদের নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে চা খেতে গেলে ওয়েটারকে ধমক দিয়ে বলতাম, এই, গরম পানি দিয়ে কাপগুলো ধুয়ে চার কাপ চা দে আর চারটা খালি কাপ দে। ছাত্র জীবনে চা ভাগাভাগি করে খেতাম। সেই আমি এখন টোকিওতে হোটেলে কাজ করবো?! দুই তিন দিন গভীরভাবে চিন্তা করলাম। গোপনে একটু কাঁদলামও। কয়েকদিন পর আমার কাজ হলো 'আলহাম্বরা' নামের একটা স্প্যানিশ রেস্টুরেন্ট কাম বারে (Bar)। টোকিওর গুরুত্বপূর্ণ সিটি রেলওয়ে স্টেশন UNO নেমে দুই মিনিটে হেঁটে যাওয়া যায়। রেস্টুরেন্ট কাম বারটি ছিলো ১২ তলায়। Alhambra Spanish Bar most commonly refers to either a renowned traditio...
কোথাও যেতে ইচ্ছা করে না ********************* বেশিরভাগ সময় বাসায়ই থাকি। বের হলে মেডিসিন কমপ্লেক্সে শাহ জালাল ফার্মেসির সামনে বসি। এটা কুমিল্লা জেলার সবচেয়ে বড় হোল সেল মেডিসিন মার্কেট। প্রায় ৫০০ দোকান আছে। সবই হোল সেল। ৬ তলা ভবন। ৪ টা লিফট। প্রতি তলায় ওয়াশ রুম ও অজু করার জায়গা। ৫ তলায় মসজিদ। বেইসমেন্টে পার্কিং। ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ। নিজস্ব জেনারেটর। অত্যাধুনিক মার্কেট বলাই বাহুল্য। আমার বাসা থেকে ৫ মিনিটের দুরত্ব। ঢাকা-কুমিল্লা সড়কের পাশেই। এর উল্টো দিকে কোকাকোলা প্ল্যান্ট। কখনো সেনানিবাস মার্কেটে যাই। কোনো দিন রেলওয়ে স্টেশনে হাঁটতে যাই। প্রসস্থ প্লাটফর্ম। পরিস্কার পরিচ্ছন্ন। কখনো কান্দিরপাড় যাই। কখনো ধর্মসাগর পাড় যাই। মাঝেমধ্যে রেইস কোর্স, ঝাউতলা যাই। এর মাঝেই জীবন সীমাবদ্ধ। কিছুদিন আগে একজন বললেন, কক্সবাজার বা রাঙামাটি ঘুরে আসেন। পত্রিকায় লেখালেখির কারনে আমার কিছু বন্ধু আছেন বিভিন্ন জেলায়। তারাও বলেছে, সময় পেলে বেড়াতে যেতে। যিনি আমাকে বলেছেন কক্সবাজার, রাঙামাটি ঘুরে আসতে, তাকে বললাম, আমার কোথাও যেতে ইচ্ছা করে না। নতুন কিছু দেখতেও ইচ্ছা করে না। জীবনে অনে...