সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সুদ

 সুদ হালাল না হারাম?

****************

আমাদের দেশে ওয়াজ করা হুজুররা দুর্নীতি, ঘুষ,ধর্ষণ ইত্যাদির চেয়ে সুদ নিয়েই কথা বেশি বলেন। 

দেখি সুদ সম্পর্কে ইসলাম কি বলেছে।

কুরআনে সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে, যেমন সূরা বাকারার ২৭৫-২৭৯ আয়াতে সুদখোরদের শয়তান-তাড়ানো পাগলের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে যে আল্লাহ ব্যবসা হালাল করেছেন কিন্তু সুদ হারাম করেছেন; একইসাথে, সূরা আলে-ইমরানের ১৩০ আয়াতে চক্রবৃদ্ধিহারে সুদ খাওয়া থেকে বিরত থাকতে এবং সূরা আর-রুমের ৩৯ আয়াতে সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি আল্লাহর কাছে বাড়ে না বলে উল্লেখ করা হয়েছে, যা সুদের কঠোর নিষেধাজ্ঞা ও এর বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ ঘোষণার (সূরা বাকারার ২৮০) ইঙ্গিত দেয়। 

সুদ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কুরআনের আয়াত:

সূরা আল-বাকারাহ (২:২৭৫): "যারা সুদ খায়, তারা (কিয়ামতের দিন) এমনভাবে দাঁড়াবে, যেন শয়তান তাদের স্পর্শ করে পাগল করে দিয়েছে। এটা এ কারণে যে, তারা বলে: কেনাবেচা তো সুদেরই মতো। অথচ আল্লাহ কেনাবেচাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।"

সূরা আল-বাকারাহ (২:২৭৬): "আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং দানকে বৃদ্ধি করেন। আর আল্লাহ কোনো অপকারী বা অকৃতজ্ঞকে ভালোবাসেন না।"

সূরা আল-বাকারাহ (২:২৭৮): "হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং যদি তোমরা মুমিন হও তবে সুদের যা অবশিষ্ট আছে তা ছেড়ে দাও।"

সূরা আল-বাকারাহ (২:২৭৯): "আর যদি তোমরা তা না করো, তাহলে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আর যদি তোমরা তওবা করো, তাহলে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে, এতে তোমরা জুলুম করবে না এবং তোমাদের ওপরও জুলুম করা হবে না।"

সূরা আলে-ইমরান (৩:১৩০): "হে মুমিনগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো।"

সূরা আর-রুম (৩০:৩৯): "আর তোমরা যে সুদ দিয়ে থাকো, যাতে মানুষের সম্পদের সাথে মিশে তা বেড়ে যায়, তা আল্লাহর কাছে বাড়ে না। আর তোমরা যে যাকাত বা দান দিয়ে থাকো, যা তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিয়ে থাকো, তা বহুগুণে বৃদ্ধি পায় এবং তারাই দ্বিগুণ-বহুগুণে লাভবান হয়।" 

এই আয়াতগুলো সুস্পষ্টভাবে সুদের লেনদেনকে হারাম ঘোষণা করে এবং এর মাধ্যমে অর্জিত সম্পদকে বরকতহীন বলে উল্লেখ করে, যা মুমিনদেরকে সুদ থেকে দূরে থাকতে এবং দান-সদকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নির্দেশ দেয়।

কয়েক বছর আগে বেনজির ভুট্টোর

 Reconciliation : Islam Democracy and the West.

( রেকনসিলেশন : ইসলাম গনতন্ত্র ও পশ্চিমা বিশ্ব)

বইটি পড়েছিলাম। ওই বইতে তিনি কোরানের কিছু আয়াত ও সূরা সম্পর্কে মন্তব্য করেছিলেন, কিছু আয়াত ও সূরা নাজিল হয়েছিলো ওই সময়ে আরব দেশের প্রেক্ষাপটে। যা বর্তমানে প্রযোজ্য নয়।

সুদ নিয়ে আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে। ওই সময় অর্থাৎ ১৪শ বছর আগে পৃথিবীতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ছিলো না। ব্যাংক থাকার তো প্রশ্নই উঠে না। তাহলে কোরান উল্লেখিত এই সুদ ব্যক্তি কেন্দ্রিক। অর্থাৎ কোনো ব্যক্তি কাউকে টাকা দিলেন এবং সেই টাকার বিনিময়ে তিনি সুদ নিলেন। সেটা হারাম।

গিয়াস উদ্দিন তাহেরীর ওয়াজ মাহফিল আমি দেখি না। কারণ সে ওয়াজ করার সময় স্টেজে মৃগী রোগীর মতো লাফায়। তবে ফেসবুক সয়লাব তার ব্যাংকে রাখা টাকার আমানতের সুদ নিয়ে। নির্বাচন কমিশনে তার হলফনামা প্রকাশের পর। তিনি হবিগঞ্জ থেকে এমপি প্রার্থী। 

ইসলামের কিছু বিধিনিষেধ নতুন করে চিন্তা ভাবনার অবকাশ আছে। ১৪শ বছর আগে পৃথিবীতে কিছুই ছিলো না। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তো নয়ই। আর্মি, পুলিশ, নৌ বাহিনী, বিমান বাহিনী কিছুই ছিলো না। ব্যাংক তো নয়ই। গাড়ি, বিমান ছিলো না। বিদ্যুৎ ছিলো না। সন্ধ্যা হলেই খেয়েদেয়ে সবাই ঘুমিয়ে পড়তো।

৫০/৫৫ বছর আগে বরুরা থানার মহেশপুর গ্রামে বেড়াতে যেতাম মাঝে মাঝে। তখন স্কুলে পড়তাম।আমার সেজো বোনকে বিয়ে দেয়া হয়েছিলো মহেশপুর। সেখানেই দেখেছি, মাগরিবের পর খেয়েদেয়ে ৮ টার মধ্যেই সবাই ঘুমিয়ে যেতো। ৮ টায় ঘুমালে ভোর ৪ টায় উঠা কোনো ব্যাপার না। ৮ ঘন্টা ঘুম। পর্যাপ্ত। তখন বিদ্যুৎ ছিলো না।  এখন আমরা ঘুমাই ১২/১ টায়। ১৪শ বছর আগের সৌদি আরবকে একটু কল্পনা করুন তো চোখ বন্ধ করে। 

সুদকে আমি হারাম মনে করি না। যাদের লাখ লাখ, কোটি কোটি টাকা আছে তারা সবাই সুদ খায়। আমি ব্যাংকে টাকা রাখবো। এই টাকা ব্যাংক কোনো এক ব্যবসায়ীকে দেবে। সে এই টাকা দিয়ে ব্যবসা করবে এবং ব্যাংককে একটা লাভ দেবে। ব্যাংক সেই লাভ থেকে আমাকে একটা লাভ দেবে। দুনিয়ার ব্যাংক ব্যবস্থা চলছেই এভাবে। ইসলামী ব্যাংকও সুদ দেয়, নেয়। তাছাড়া ব্যাংকে চাকরি করে যারা জীবন যাপন করে তদের বেতনের টাকাটাও সুদ থেকে আসে।

বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবি, সব ব্যাংকই বিভিন্ন সরকারকে লোন দেয় সুদের উপর। আরও কিছু সংস্থা যেমন জাইকাও বিভিন্ন গরীব দেশের উন্নয়ন কাঠামোর জন্য সুদের বিনিময়ে টাকা দেয়। আবার কোনো রাষ্ট্রও অন্য রাষ্ট্রকে সুদের বিনিময়ে টাকা দেয়। আমরা সেই রাষ্ট্র ব্যবস্থার অধীনে জীবন যাপন করি। 

২০২৪ সালের শেষ নাগাদ বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ১১০ থেকে ১১৩ বিলিয়ন ডলারের মধ্যে ছিল, যা প্রায় ১৩ থেকে ১৪ লাখ কোটি টাকা, এবং এটি ক্রমাগত বাড়ছে; বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ২০২৪ শেষে তা ১০৪.৪৮ বিলিয়ন ডলার ছিল, যা আগের ৫ বছরে ৪২% বৃদ্ধি পেয়েছে। এই ঋণের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় খাত অন্তর্ভুক্ত এবং এটি দেশের জিডিপির অনুপাতে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। 

বর্তমানে বাংলাদেশে মাথাপিছু বিদেশি ঋণ ৬০৫ ডলারে পৌঁছেছে (২০২৩-২৪ অর্থবছরের তথ্য অনুযায়ী)।  ৬০৫ ডলারে বাংলাদেশি টাকায় মাথাপিছু সুদ ৭৩,৮১০ টাকা। যা আপনি আমি পরিশোধ করতেছি। তাহলে সুদ নিয়ে এতো কথা কেনো? যে সব হুজুররা সুদের ওয়াজ করেন তারাও এই সুদ পরিশোধ করতেছেন।

সুদের অনেক উপকারীতা আছে। আমার পরিচিত এক ভদ্রলোক বেশ গরীব ছিলেন। নুন আনতে পান্তা ফুরায়। আমি গোপনে অনেক সাহায্য সহযোগিতা করেছি। ৮/১০ বছর আগে তিনি কোনো এক ব্যক্তির ( আমি চিনি) নিকট থেকে সুদের উপর কয়েক লাখ টাকা নিয়ে তার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেন। এখন তিনি বেশ স্বচ্ছল। সুদের টাকা পরিশোধ করেও বাড়িতে তিন তলা বাড়ি করেছেন। এটা সুদের উপকারীতা।

মানুষ একটা বাড়ি করতে গেলেও ব্যাংক থেকে সুদের উপর লোন নেন। গাড়ি কিনতেও সুদের উপর লোন  নেন।

সুদ যদি এতোই হারাম হয় তাহলে সুদের টাকায় বানানো রাস্তাঘাটে গাড়ি চালানো ও মেট্রোরেলে চড়াও হারাম। সুদের টাকায় বানানো ব্রিজের উপর দিয়ে দামী গাড়ি নিয়ে চলাও হারাম।।

এসব এখন আর লিখি না। এই দেশের মানুষ তো। নাস্তিক টাস্তিক বলে ফেলবে। অথচ নিজেরা নাস্তিকের চেয়েও খারাপ।১

৫ জানুয়ারি ২০২৬


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ সরকারঃ শেখ মুজিবের শাসনামল ১৯৭৪-এর দুর্ভিক্ষ বাংলাদেশে ১৯৭৪ সালের মার্চে শুরু হয়ে সেই বছরেরই ডিসেম্বরের দিকে গিয়ে শেষ হয়। এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ অনাহারে মারা গিয়েছিল। এই দুর্ভিক্ষকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ানক হিসেবে গন্য করা হয়। ওই সময় আমি বুঝতাম। ক্লাশ ফোরে পড়তাম। আহারে ! কি যে অভাব ! অনেকের মতো আমরাও ভাত না খেয়ে রুটি খেয়েছি । তাও পরিমিত । কখনো জাউ খেয়েছি । শুকনো মরিচ পাওয়া যেতো না । কাঁচা মরিচের কেজি ছিলো ১৫০ টাকা । লবন ১২০ টাকা । আর সোনার ভরি ছিলো তখন ১৫০ টাকা । সোনা শুধু ওই সময় কম দাম ছিলো । চারদিকে অভাব । সারাদেশের মানুষের হাহাকার । কতো মানুষ না খেয়ে মারা গেছেন ! বিদেশি রিলিফ সব আওয়ামী লীগের লোকেরা চুরি করেছে । আর বেশিরভাগ রিলিফ সীমান্ত দিয়ে ভারতে চলে পাচার হয়েছিলো । তখন বর্ডার খোলা ছিলো তখন । মহিলাদের শাড়ি কাপড় ছিলো না । অনেকে মাছ ধরার জাল পরে লজ্জাস্থান ঢেকেছিলো । এসব ছবি পত্রিকায়ও ছাপা হয়েছিলো । কিন্তু আওয়ামী লীগ নেতাদের কোনো অভাব ছিলো না । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার মাত্র দুই বছর তিন মাসের মাথায় ...

বোতল

বোতল মানব জীবনে বোতল অপরিহার্য । বোতল অনেক অর্থেও ব্যবহার হয় । কোনো কোনো এলাকায় আনস্মার্ট, বেয়াক্কেল প্রকৃতির লোককেও বোতল বলা হয় । ইউরোপ আমেরিকায় থাকতে আমি ডৃংক করতাম । হার্ড ডৃংক কমই খেতাম । প্রতিদিনই বিয়ার খেতাম । বিয়ার স্বাস্থ্য ভালো রাখে ও কাজ করতে এনার্জি জোগায় । পরিমিত বিয়ার খেলে কেউ মাতাল হয় না । মাঝে মাঝে বিশেষ কোনো পার্টিতে হুইস্কি খাওয়া হতো । তাও দামি ব্র্যান্ডের । জনি ওয়াকার ব্ল্যাক লেবেল, টিচার্স, পাসপোর্ট, হেনেসি, শিভাস রিগাল, জ্যাক ড্যানিয়েলস । সাকুরায়ও অনেক সময় এসব ব্র্যান্ডের হুইস্কি পাওয়া যায় না । তো দেশে আসার পরও কিছু দিন ডৃংক করেছিলাম । কুমিল্লায় সরকার অনুমোদিত একটা মদের দোকান আছে চক বাজারে । নামঃ নাদের ট্রেডিং কোং । এটা প্রায় আজ ৫০ বছর । এখানে বিদেশি ব্র্যান্ডের ডৃংক পাওয়া যায় না । দেশিয় কোম্পানি ‘কেরো এন্ড কোং’ যা দর্শনায় অবস্থিত তার তৈরি ভদকা, হুইস্কি, জিন পাওয়া যায় । আমাদের সমাজতো রক্ষনশীল । তাই কান্দিরপাড় থেকে একটা স্প্রাইট কিনে অর্ধেক খেতে খেতে চক বাজার যেতাম । নাদেরে যখন পৌঁছতাম তখন স্প্রাইটের বোতল অর্ধেক খালি হয়ে যেতো । আমি বাবুল ভাইকে স্প্...

ফেবুতে মেয়েদের পোস্ট

ফেবুতে মেয়েদের পোস্ট সকালে ঘুম ভেঙে দেখি আট টা বাজে । শরীরটাও বেশি ভালো লাগছে না । আবার ঘুমাল াম । ১১টায় উঠলাম । ২ মগ চা খেলাম ( বাজারের হিসেবে ৮ কাপ হবে)। সবাই জানেন আমি স্মোক করি । চেইন স্মোকার । কম্পিউটার খোঁচাখুঁচি করে নিজে নিজেই ঠিক করলাম । প্রায় দুই ঘন্টা । আমি থাকি চার তলায় । দুপুর ১টা বাজে । খেতেও ইচ্ছে করছে না কিছু । তখনো মুখ ধুই নি । কম্পিউটারে খোঁচাখোঁচি করতে গিয়ে দেখি এক মেয়ে তার পা’য়ের একটা ছবি আপলোড করেছে । দেখলাম এই পা মানে ঠ্যাং এর ছবিতে লাইক পড়েছে ৯৪৭ টা । কমেন্ট অসংখ্য । ‘কতো সুন্দর এই পা । না জানি তুমি কতো সুন্দর । পা তো নয় যেন একটা গোলাপ ফুল’ । এ জাতীয় অনেক কমেন্ট । আমি পোষ্ট টা দেখে কিছুটা অবাক হলাম । একটা ঠ্যাং এর এতো কদর ! প্রায়ই লক্ষ্য করি, মেয়েরা যখনি কিছু আপলোড করে সেটা তাদের পায়ের ছবিই হোক,হাতের ছবিই হোক আর নাকের ছবিই হোক বা এক চোখের ছবিই হোক সে সব ছবিতে অগনিত লাইক আর কমেন্ট । মেয়ে বন্ধুদের ছোট করার জন্য বলছি না, ফেবুতে প্রায়ই দেখি মেয়েরা কোনো ছবি বা দু এক লাইন হাবিজাবি লিখলে লাইক আর কমেন্টের বন্যা বয়ে যায় । অনেক মেয়েরা শখ করে পিঠা, ...