সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুন্নতি দাড়ি

 সুন্নতি দাড়ি  ------------ অনলাইনে যারা ব্যবসা করে তাদের প্রায় সকলেরই (অধিকাংশ) 'সুন্নতি' দাড়ি আছে। মাথায় টুপি আছে। গায়ে পাঞ্জাবি আছে। ইলিশ মাছ, মধু,খেজুর, সরিষার তেল, ট্রাউজার,পাঞ্জাবি বিক্রেতারা বিজ্ঞাপনে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর রহমতে ইত্যাদি শব্দ তারা ব্যবহার করবেই। তাদের কাছ থেকে কেনাকাটা করে আমি ঠকেছি। এই দাড়িওয়ালাদের আমি এক ফোঁটাও বিশ্বাস করিনা। এরা ধর্মীয় ভাব নেয় যেন মানুষ বিশ্বাস করে লোকটা পরহেজগার হবে। নিশ্চয়ই প্রোডাক্ট ভালো হবে। আমার দেখা সব 'সুন্নতি' দাড়িওয়ালারা প্রতারক। জোচ্চর। বদমাইশ।  দাড়ি আমারও আছে তবে ছোট। এদের মতো ৬/৮ ইঞ্চি লম্বা দাড়ি নয়। লম্বা দাড়ি মানে 'সুন্নতি' দাড়ি মুসলমানের কোনো প্রমাণ হতে পারে না।  নরেন্দ্র মোদিরও 'সুন্নতি' দাড়ি আছে। অনেক হিন্দু পুরোহিতের লম্বা দাড়ি আছে। রবীন্দ্রনাথের দাড়ি যে কোনো মাওলানাকে হার মানাবে। রুশ লেখক লিও টলস্টয়, ম্যাক্সিম গোর্কি, আন্তব চেখভের বিরাট লম্বা দাড়ি ছিলো। সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস এর বিরাট বড় দাড়ি ছিলো। ফ্রেডারিখ এঙ্গেলস এর দাড়ি ছিলো। ফিদেল কাস্ত্রোর দাড়ি ছিলো। হো চি মিন এর দ...