সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রবাসীর দাম্পত্য জীবন

কয়েকদিন আগে ইত্তেফাকে এই মর্মান্তিক রিপোর্টটি প্রকাশিত হয়েছে। এই বিষয়ে আমার যে নিজস্ব কমেন্টারি তা নিম্নরূপ। যত আর্থিক অনটনই থাক স্ত্রী সন্তানকে ফেলে দীর্ঘদিন দূরে থাকাকে আমি কোনভাবেই সমর্থন করি না।  এতে বহুবিধ সমস্যা দেখা দেয়। প্রবাসী স্বামীর স্ত্রীরা অধিকাংশই পরকীয়া প্রেমে লিপ্ত। এতে আমি স্ত্রীকে খুব একটা দোষ দেব না। তারও শারীরিক চাহিদা আছে। বছরের পর বছর স্বামী ছাড়া থাকা প্রায় অসম্ভব। এতে স্বামীর প্রতি স্ত্রীর অনুরাগ, ভালোবাসা সব কিছুই কমে। দীর্ঘ সময় সন্তান পিতাকে কাছে না পেয়ে পিতৃস্নেহ  থেকে বঞ্চিত হয়। এতে বাবার প্রতি সন্তানের ভালোবাসা এবং শ্রদ্ধাও কমে যায়। লেখক তো আর ঘাস খেয়ে লিখেননি Out of Sight out of Mind. পিতার স্নেহ, শাসন থেকে বঞ্চিত হয়ে সন্তানরাও বখে যায়। বছরের পর বছর স্বামী স্ত্রী আলাদা থাকলে বিয়ে করার প্রয়োজন কি? যত যুক্তিই দেয়া হোক না কেন, সেক্স নারী পুরুষ উভয়ের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মতো মুসলিম সমাজ ব্যবস্থায় বিয়ে প্রথার প্রচলন হয় সেক্সের কারণেই। কে যেন লিখেছিলেন, Marriage is nothing but a sexual contact.  প্রাপ্ত বয়স্ক প্রত...