আমেরিকার শীর্ষ দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস (The New York Times) অফিসের সামনে। নিউইয়র্ক থাকতে আমি পত্রিকাটির নিয়মিত পাঠক ছিলাম। তখন দাম ছিল মাত্র ৫০ সেন্ট। আর রোববারের সংখ্যার দাম ছিল ২ ডলার। রোববারের নিউইয়র্ক টাইমস এর ওজন ছিল এক কেজি। মূল পত্রিকা ছাড়া বাকি সব বিজ্ঞাপনের পাতা। তখন পত্রিকাটির নির্বাহী সম্পাদক (Executive Editor) ছিলেন জোসেফ লেলিভেল্ড ( Joseph Lelyveld)। বর্তমানে নিউইয়র্ক টাইমস এর নির্বাহী সম্পাদক জোসেফ কান (Joseph Kahn)। আমি এখনো অনলাইনে নিউইয়র্ক টাইমস পড়ি। নিউইয়র্ক টাইমস -এর চেয়ারম্যান ও পাবলিশার আর্থার সালজবার্গার (Arthu Sulzberger)। প্রায় পাঁচ বছর প্রতিদিন সকাল বিকাল এই পত্রিকা অফিসের সামনে দিয়ে আমি কর্মক্ষেত্রে যাওয়া আসা করতাম। তখন আমি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক যায়যায়দিন ম্যাগাজিনে লিখতাম। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক প্রবাসী, সাপ্তাহিক বাংলা পত্রিকায়'ও নিয়মিত লিখতাম। সম্পাদক শফিক রেহমান ফোবানা সম্মেলনে আমন্ত্রিত অতিথি হয়ে নিউইয়র্ক গিয়েছিলেন সস্ত্রীক। (FOBANA -Federation of Bangladeshi Associations in North Ame...