দাড়িঃ একটি বিতর্কিত পোস্ট ********************** ৬ বছর আগে আমি বেশ লম্বা দাড়ি রেখেছিলাম। আমার গাল ভর্তি দাড়ি। মাথা ভর্তি চুল। বুক ভর্তি পশম। পাজামা পাঞ্জাবি আর টুপি পরলে আমাকে রীতিমতো ছোটখাটো মাওলানা মনে হতো। আমার দাড়ি এবং চুল বেশ মোটা এবং ঘন। একজন আমার লম্বা দাড়িতে ধরে বলেছিল, আরে আপনার দাড়ি তো হেজারকাটা। দাড়ি বড় রাখার পর দেখলাম চুলকায়। চুল বড় রাখলে যেমন সেবা-যত্ন করতে হয়। শ্যাম্পু দেয়া, কন্ডিশনার দেয়া। দাড়ি বড় রাখলেও যত্ন করতে হয়। আমি ৪৫ বছর ক্লিন সেভ করেছি। তাই আমার দাড়ি লম্বা নয়। কোঁকড়ানো। কোঁকড়ানো দাড়ি আমার ভালো লাগে না। সেলুনে গিয়ে ১ হাজার টাকা দিয়ে দুই ঘন্টা সময় নষ্ট করে এক ধরনের ক্যামিক্যাল ( যা সেলুনে পাওয়া যায়) দিয়ে কোঁকড়ানো দাড়িগুলোকে সোজা লম্বা করেছি। সেলুন থেকে আমাকে বললো, আঙ্কেল এই মেডিসিন দিয়ে দাঁড়ি সোজা কইরেন না। স্কিনের বিরাট ক্ষতি হয়। পকেটে ব্রাশ, চিরুনি দুটোই রাখতাম। দিনের মধ্যে ১০০ বার আচরাই। শ্যাম্পু, কন্ডিশনার দিই। একজন বললো দাড়িতে সরিষার তেল দিতে। দিলাম। আরেকজন বললো দাড়িতে মেহেদি দিতে। আমি একটা ধমক দিয়ে বললাম, ধ...