সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমেরিকার আদালতে একদিন

 আমেরিকার আদালতে একদিন --------------------------------- ২০০০ সালের একদিন। চাকরি করতাম ফ্লোরিডার ফোর্ট মায়ার্স সিটির এক শেল (Shell) গ্যাস স্টেশনে। পদবি শিফট ম্যানেজার। অনেকেই জানেন, আমেরিকা-ইউরোপে রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত যে কোনো প্রকার অ্যালকোহল, বিয়ার, হুইস্কি, কনিয়াগ ইত্যাদি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সব বার, নাইট ক্লাব, ডিসকো রাত ২টায় বন্ধ হয়ে যায়। অনেক কনভিনিয়েন্ট স্টোর ২৪ ঘন্টা খোলা থাকে। গ্যাস স্টেশন তো বটেই। এসব স্টোরে মদ, বিয়ার পাওয়া গেলেও রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিক্রি নিষিদ্ধ। যদিও ফাঁকফোঁকর দিয়ে কিছু বিক্রি হয় তবে তা সামান্য। খুব সাবধানে।  আবার ২১ বছরের নীচের ছেলেমেয়েদের কাছে অ্যালকোহল বিক্রি দণ্ডনীয় অপরাধ। যেমন অপরাধ ২১ বছরের নীচে ছেলেমেয়েদের কাছে সিগারেট বা যে কোনো টোবাকো প্রোডাক্ট বিক্রি। এটি ফেডারেল ক্রাইম। সব সিগারেটের প্যাকেটে লেখা থাকে Underage Sale Prohibited. যদিও ২১ বছরের নীচে অনেক ছেলেমেয়ে সিগারেট ও অ্যালকোহল খায়। কখনো নিজেরাই সেলস এসোসিয়েটদের সঙ্গে খাতির জমিয়ে কেনে বা সিনিয়র কাউকে অনুরোধ করে কেনায়। পুলিশ বা অ্যালকোহল কন্ট্রোল ডিপার্টমেন্টের লো...

বেঁচেই আছি হারাম খেয়ে

 বেঁচেই আছি হারাম খেয়ে- ------------------------- আমার কিছু কিছু স্মৃতিচারণ অনেকের ভালো লাগবে না জেনেও আমি লিখি। ১৮/১৯ বছর ইউরোপ আমেরিকায় ছিলাম বলে আমার লেখায় পশ্চিমা কালচার আসে। যা আমাদের ধর্মের সঙ্গে যায় না।  লেখালেখির সঙ্গে ধর্মকে না মেশানোই ভালো। আমি আমার অভিজ্ঞতা ও স্মৃতিকথা লিখে আনন্দ পাই। যারা পড়েন তারা কিছু তথ্যও পান।  আমি আমার জন্য লিখি এবং আমার  টাইমলাইনে লিখি। আমি আমার অভিজ্ঞতা ও স্মৃতিকথা লিখে আনন্দ পাই। ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে প্যাঁচিয়ে কথা বলতে পারি না। আমি স্ট্রেইট কথা বলতে ভালোবাসি। আমি আমার দোষের কথা, বদভ্যাসের কথাও লিখি।  এক সময় আমি বেশ ডৃংক করতাম। দেশে আসার পরও কয়েক বছর অভ্যাস ছিলো। আজ অনেক বছর আমি আর অ্যালকোহল ছুঁই না।  ঢাকা সাকুরা বার-এ বেশি যাওয়া হতো। মাঝে মধ্যে পিকক, নাইটিংগেল, শেরাটন, সোনারগাঁও বারেও যাওয়া হতো। ২০০৯ সালে সাকুরা বারে গিয়ে বসেছি। মুসলিম অধ্যুষিত  বাংলাদেশে কতো মানুষ ডৃংক করে তা ওইসব বারে গেলে বুঝা যায়। সাকুরা বার শাহবাগ। হোটেল শেরাটনের ঠিক উল্টো দিকে। দোতলায়। লোকেশনটাও সুন্দর। শাহবাগ এলাকা। সাকুরার পেছনে পিকক। ঢাকায় শ...