ইদানীং আমার কিছু পোস্ট দেখে এক বন্ধু কমেন্টে আমাকে জামায়াতে ইসলামী দলে যোগ দেয়ার পরামর্শ দিয়েছেন। আমিও কমেন্টে তাকে উত্তর দিয়েছি এভাবে..... "আমি কোনো দলেই কখনো যোগ দিইনি। আমার ইচ্ছা ছিলো, আমি পলিটিক্যাল সাইন্স পড়বো, আন্তর্জাতিক সম্পর্ক পড়বো, ইতিহাস পড়বো। রাজনীতি সচেতন হবো। ক্রিটিক হবো। কিন্তু কোনো দলীয় রাজনীতি করবো না। নিরংকুশ আনুগত্য পাবার মতো নেতা বাংলাদেশে নেই। তুমি জানো, আমার প্রায় সব বন্ধুরাই ছাত্রলীগ, যুবলীগ,আওয়ামী লীগ করতো। কিন্তু আমি কখনো ওই পথে পা বাড়াইনি। জিয়াকে কিশোর বয়সে দেখে বিএনপি সমর্থন করতাম। তুমি নিশ্চয়ই দেখেছো, হাসিনার আমলেও আমি বিএনপির পক্ষে লিখেছি। কিন্তু কোন দিন মিছিলেও যাইনি। দেশকে ভালোবেসে, দেশের কল্যাণে এদেশে কেউ রাজনীতি করে না৷ জাতীয় পর্যায় বাদই দিলাম। স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করে তারা নিজের লাভের জন্য রাজনীতি করে। কেউ এলাকায় প্রভাব বিস্তার করবে। এলাকার 'ভাই' হবে। কেউ বাড়িটাড়ি করলে তার অনুমতি লাগবে। অনুমতির পেছনে থাকবে টাকা। কেউ ব্যবসায়িক সুবিধা নিবে। কেউ টেন্ডারবাজী করবে। কেউ চাঁদাবাজি করবে। কেউ বিচার আচার করে টাকা খাবে। এই হলো রাজনীতি করা...