ইরান, ইসরাইল,আমেরিকা যুদ্ধ এবং সুন্নি ও শিয়া --------------------------------------------------- অনেকদিন ধরেই ফেইসবুকে বড় কোনো লেখা লিখিনা। আজ না লিখে থাকতে পারলাম না। এই লেখা মূলত একাডেমিক আলোচনা। এখানে কাউকে হার্ট করার জন্য লেখা হয়নি। আমার আশেপাশে অনেকেই আছেন বিভিন্ন তরিকার। কেউ তাবলীগ জামাত করেন। কেউ আহলে হাদিস করেন। কেউ রেজভীয়া গ্রুপ করেন। কেউবা দেওয়ানবাগ হুজুরের অনুসারী। প্রায় সকলের সঙ্গেই আমার বন্ধুত্বমূলক সম্পর্ক আছে। গ্র্যাজুয়েশন লেভেলে আমার ৩০০ নম্বরের ইসলামের ইতিহাস ছিল। তখন ইসলামের ইতিহাসে বিভিন্ন যুদ্ধের কাহিনী পড়ে নিজের মনে খটকা লাগতো। হযরত আলীর সাথে হযরত আয়েশার যুদ্ধ। যা ইসলামের ইতিহাসে উষ্ট্রের যুদ্ধ নামে পরিচিত। ওই যুদ্ধে হযরত আয়েশা উঠে চড়ে এসেছিলেন বলে এই যুদ্ধের নামকরণ করা হয় উষ্ট্রের যুদ্ধ। আমি অবাক হয়ে ভাবতাম হযরত আলী নবীজির চাচাতো ভাই এবং মেয়ের জামাই আর হযরত আয়েশা নবীজির স্ত্রী তাদের মধ্যে যুদ্ধ হবে কেন? পরে যখনই সুযোগ পেয়েছি তখন ইসলামের ইতিহাস পড়ার চেষ্টা করেছি। আমাদের উপমহাদেশে শিয়া সুন্নি বিষয়টি বেশি প্রকাশ্যে আসে পাকিস্তানে জেনারেল ...