সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আমিও মুক্তিযোদ্ধা

 আমিও মুক্তিযোদ্ধা 

------------------------

বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্য অত্যন্ত বিরক্তিকর। তার মতো মুক্তিযোদ্ধা এই দেশে আর নেই।

তিনি বিরাট মুক্তিযোদ্ধা।

মুক্তিযুদ্ধে আমারও অবদান আছে। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা সেনানিবাস থেকে ১ মাইল পূর্বে। শহর থেকে ১ মাইল পশ্চিমে। সেনানিবাসের লাগোয়া একটা গ্রাম। নাম বরদুইল। এরপর পূর্ব দিকে সব ধানক্ষেত ছিলো। এরপরই আমাদের গ্রাম ঘোড়ামারা। অর্থাৎ বরদুইল  আর আমাদের গ্রামের মাঝকানে শুধু ধানক্ষেতের মাঠ। আমি ও আমার সমবয়সীরা তখন ক্লাস থ্রিতে পড়তাম। সেনানিবাস থেকে পাকিস্তান আর্মি নেমে প্রথমে বরদুইল গ্রামে আসতো। এরপর আমাদের গ্রামে। ৩/৪/৫ জনের গ্রুপ। আমি সৎভাবে বলছি, ওরা কাউকে মারধর করেনি। কেউ মুক্তিবাহিনীতে গেছে কিনা তার খোঁজ নিতো আর হিন্দুদের খুঁজতো। আমরা থ্রিতে পড়ুয়া বালকরা যখনি দেখতাম ধানক্ষেতের আইল মাড়িয়ে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা আসছে তখনি আমরা দৌঁড়ে বাড়িতে এসে সবাইকে বলে দিতাম। তখন যাদের বয়স ১৮ থেকে ২৫/২৬ তারা সবাই লুকিয়ে যেতেন। আমাদের বাড়ির পেছনে বড় বড় কচুরিপানায় ভর্তি একটা মাঝারি সাইজের ডোবা ছিলো। যুবকরা সেই ডোবায় নেমে লুকিয়ে থাকতেন। কচুরিপানার কারণে কারো মাথা দেখা যেত না। আবার অনেকে শহরের দিকে চলে যেত। তখনো মুরুব্বি শ্রেণির লোকেরা মুক্তিযুদ্ধ বলতেন না। বলতেন, দেশে 'গন্ডগোল' লাগছে। স্বাধীনতার পরেও অনেকে বলেছেন, 'গন্ডগোলের' সময়।

সেনাবাহিনীর সব ইউনিট যুদ্ধ করে না। পদাতিক বাহিনী,গোলন্দাজ বাহিনী মূলত যুদ্ধ করে। মেডিকেল কোর আহত সৈনিকদের চিকিৎসা দেয়। সাপ্লাই কোর যুদ্ধক্ষেত্রে গোলাবারুদ, খাবার সরবরাহ করে, ইঞ্জিনিয়ার্স কোর ভেঙে যাওয়া ব্রিজ, পুল, কালভার্ট মেরামত করে যাতে সৈন্যদের যাতায়াত নির্বিঘ্ন হয়, সিগনাল কোর শত্রু সৈন্যদের গতিবিধি কমান্ড সেন্টারকে জানিয়ে দেয়। আমরা বালকরা সিগনাল কোরের কাজ করেছি। সেই হিসেবে আমিও একজন মুক্তিযোদ্ধা।

মে মাসের দিকে পাকিস্তান বাহিনী আমাদের গ্রামে এসে মুরুব্বি শ্রেণির লোকদের বলতেন, আমাদের দুই চারটা মুরগী দাও। আমাদের খাবার সংকট। সেনানিবাসের খাবার সরবরাহ করতেন সব বাঙালি ঠিকাদার। তারা সাপ্লাই বন্ধ করে দিয়েছে। 

সেনানিবাসের এতো কাছের গ্রাম হওয়া সত্ত্বেও পাকিস্তান বাহিনী কাউকে হত্যা করেনি। আমি নিজেই তো সাক্ষী। 

প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখেই বলছি। 

সব মুক্তিযোদ্ধারা দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেনি। ওই সময় অনেক খারাপ মানুষও মুক্তিযুদ্ধে গিয়েছিলো। বিশেষ করে পাকিস্তান আর্মি এসে ধরে নিয়ে যাবে এই ভয়ে। তখন পূর্ব পাকিস্তান অত্যন্ত গরীব দেশ ছিলো। অনেক যুবক বেকার ছিলো। চাকরি নেই। এইসব কারনেও অনেকে মুক্তিযুদ্ধে গিয়েছিলো। অন্তত পাকিস্তান বাহিনীর কাছে ধরা পড়তে হবে না। তিন বেলা খাবারের নিশ্চয়তা ছিলো। মুক্তিযুদ্ধকে অনেকে চাকরি হিসেবে নিয়েছিলো। 

সেনাবাহিনীর কাজ কি? যুদ্ধ লাগলে যুদ্ধ করবে। এইতো। এটা চাকরি নয়? আবার অনেক অপরাধীও মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলো। দেশ স্বাধীনের পর তারা মুক্তিযোদ্ধা হিসেবে আরও বেশি অপরাধে জড়িয়ে পড়ে। আমি অনেক মুক্তিযোদ্ধাকে চিনি দেশ স্বাধীনের পর অস্ত্র নিয়ে ডাকাতি করেছে। 

ফলে মুক্তিযোদ্ধা মানেই বিরাট কিছু আমি তা মনে করি না। ওই সময় আমার বয়স বেশি হলে আমিও যুদ্ধক্ষেত্রে যেতাম। দেরিতে জন্ম হওয়ায় আমরা সেই সুযোগ পাইনি। এটা কি আমাদের দোষ? বেশিরভাগ মুক্তিযোদ্ধাই মারা গেছেন। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তির বিভাজন করেছে ভারত। জাতি ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে যাবে। তাই এই বিভক্তি। ৫৫ বছর পর দেশে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি বলে কিছু  নেই।

বি:দ্র: আমাদের সবার বড় ভাই মি. মালেক চৌধুরী একজন মুক্তিযোদ্ধা। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। এই বছর,এই তো একমাস আগে রোজার মাসে তিনি মৃত্যুবরণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

সেনানিবাস থেকে আর্মি টিম আসে। পুলিশ টিম আসে। গার্ড অফ অনার প্রদান করা হয়। জাতীয় পতাকা দিয়ে কফিন মুড়িয়ে দেয়া হয়। বিউগলে করুণ সুর বাজানো হয়। দাফনের আগে ও পরে সেনাবাহিনী ও পুলিশ বাহিনী স্যালুট করে। উভয় পক্ষ থেকে 'শ্রদ্ধাঞ্জলি' লেখা বড় বড় ফুলের তোড়া দেয়া হয় কবরে। সরকারের প্রতিনিধি হিসেবে এসিল্যান্ড উপস্থিত থেকে শ্রদ্ধা জানান ও ফুলের তোড়া দেন।

আমারা এতো চেতনা নিয়ে চিল্লাই না।

Karim Chowdhury 

30 April, 2026

Cumilla.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ সরকারঃ শেখ মুজিবের শাসনামল ১৯৭৪-এর দুর্ভিক্ষ বাংলাদেশে ১৯৭৪ সালের মার্চে শুরু হয়ে সেই বছরেরই ডিসেম্বরের দিকে গিয়ে শেষ হয়। এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ অনাহারে মারা গিয়েছিল। এই দুর্ভিক্ষকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ানক হিসেবে গন্য করা হয়। ওই সময় আমি বুঝতাম। ক্লাশ ফোরে পড়তাম। আহারে ! কি যে অভাব ! অনেকের মতো আমরাও ভাত না খেয়ে রুটি খেয়েছি । তাও পরিমিত । কখনো জাউ খেয়েছি । শুকনো মরিচ পাওয়া যেতো না । কাঁচা মরিচের কেজি ছিলো ১৫০ টাকা । লবন ১২০ টাকা । আর সোনার ভরি ছিলো তখন ১৫০ টাকা । সোনা শুধু ওই সময় কম দাম ছিলো । চারদিকে অভাব । সারাদেশের মানুষের হাহাকার । কতো মানুষ না খেয়ে মারা গেছেন ! বিদেশি রিলিফ সব আওয়ামী লীগের লোকেরা চুরি করেছে । আর বেশিরভাগ রিলিফ সীমান্ত দিয়ে ভারতে চলে পাচার হয়েছিলো । তখন বর্ডার খোলা ছিলো তখন । মহিলাদের শাড়ি কাপড় ছিলো না । অনেকে মাছ ধরার জাল পরে লজ্জাস্থান ঢেকেছিলো । এসব ছবি পত্রিকায়ও ছাপা হয়েছিলো । কিন্তু আওয়ামী লীগ নেতাদের কোনো অভাব ছিলো না । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার মাত্র দুই বছর তিন মাসের মাথায় ...

বোতল

বোতল মানব জীবনে বোতল অপরিহার্য । বোতল অনেক অর্থেও ব্যবহার হয় । কোনো কোনো এলাকায় আনস্মার্ট, বেয়াক্কেল প্রকৃতির লোককেও বোতল বলা হয় । ইউরোপ আমেরিকায় থাকতে আমি ডৃংক করতাম । হার্ড ডৃংক কমই খেতাম । প্রতিদিনই বিয়ার খেতাম । বিয়ার স্বাস্থ্য ভালো রাখে ও কাজ করতে এনার্জি জোগায় । পরিমিত বিয়ার খেলে কেউ মাতাল হয় না । মাঝে মাঝে বিশেষ কোনো পার্টিতে হুইস্কি খাওয়া হতো । তাও দামি ব্র্যান্ডের । জনি ওয়াকার ব্ল্যাক লেবেল, টিচার্স, পাসপোর্ট, হেনেসি, শিভাস রিগাল, জ্যাক ড্যানিয়েলস । সাকুরায়ও অনেক সময় এসব ব্র্যান্ডের হুইস্কি পাওয়া যায় না । তো দেশে আসার পরও কিছু দিন ডৃংক করেছিলাম । কুমিল্লায় সরকার অনুমোদিত একটা মদের দোকান আছে চক বাজারে । নামঃ নাদের ট্রেডিং কোং । এটা প্রায় আজ ৫০ বছর । এখানে বিদেশি ব্র্যান্ডের ডৃংক পাওয়া যায় না । দেশিয় কোম্পানি ‘কেরো এন্ড কোং’ যা দর্শনায় অবস্থিত তার তৈরি ভদকা, হুইস্কি, জিন পাওয়া যায় । আমাদের সমাজতো রক্ষনশীল । তাই কান্দিরপাড় থেকে একটা স্প্রাইট কিনে অর্ধেক খেতে খেতে চক বাজার যেতাম । নাদেরে যখন পৌঁছতাম তখন স্প্রাইটের বোতল অর্ধেক খালি হয়ে যেতো । আমি বাবুল ভাইকে স্প্...

অশ্লীল নাম

বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান ও স্থানের বিচিত্র বা বিকৃত অর্থের নাম যা পরিবর্তন করা উচিতঃ ১. বোদা মহিলা মহাবিদ্যালয়, বোদা, পঞ্চগড় ২. চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি ৩. সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা ৪. মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারি ৫. সোনাকাটা ইউনিয়ন, তালতলী, বরগুনা ৬.বড়বাল ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর ৭.সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ৮. ধনকামড়া গ্রাম, ভোদামারা, দিনাজপুর ৯.গোয়াকাটা, দোহার, ঢাকা ১০. গোয়াতলা, ময়মনসিংহ ১১.লেংটার হাট, মতলব, চাঁদপুর