সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নেপলস(Naples), ফ্লোরিডায়

নেপলস(Naples), ফ্লোরিডায় ১৫ বছর আগে ২০০৩ সালে । কোরবানি ঈদের দিন । নেপলস(Naples), ফ্লোরিডায় মনসুর ভাইয়ের বাসার পেছনে জাম্বুরা গাছের সঙ্গে । কেমন ছিলাম আমি ? আর এখন কেমন ? কিছু ছবি দেখলে নিজের কাছেই অবিশ্বাস্য মনে হয় । আগে অনেক স্টুডিও তাদের বিজ্ঞাপনে লিখতো " ছবি যেন কথা বলে" । মাঝে মাঝে স্বপ্ন স্বপ্ন লাগে । ফোর্ট মায়ার্স( Fort Myers) মসজিদে নামাজ পড়ে আমরা সবাই গাড়ি চালিয়ে ২৫ মাইল দূরে নেপলস গিয়েছিলাম । মনসুর ভাইয়ের বাসায় খেতে । একটা মাত্র জীবন কতো রকম হয় ! ফটো তুলেছিলো ইমতিয়াজ । মাথায় হাত দিইনি । গাছের ডাল ধরেছিলাম । Imtiaz Ahmed আমার লিস্টে আছে। মনসুর ভাইও আছেন লিস্টে Monsur Ahmad . September 14, 2016 কুমিল্লা ।

মুসলিমদের নিয়ে মোদির ভয়ঙ্কর পরিকল্পনা

মুসলিমদের নিয়ে মোদির ভয়ঙ্কর পরিকল্পনা বিশিষ্ট লেখিকা অরুন্ধতী রায় বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নর েন্দ্র মোদির সরকারের শাসনামলে সংখ্যালঘুদের বিপন্নতা বেড়েছে। হিন্দুত্ববাদী রাষ্ট্র গড়তে মুসলিমদের সমাজবিচ্ছিন্ন ও দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাতে চাইছেন মোদি। এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। স্বনামধন্য সংবাদকর্মী ইভান ডেভিসের সঞ্চালনায় বিবিসি নাইট নামের অনুষ্ঠানে হাজির হয়ে অরুন্ধতী বলেন, গোটা বিশ্বেই একটি একমুখী বাজার ব্যবস্থার অধীনে মানুষকে বৈচিত্র্যহীন একমুখী করে তোলা হচ্ছে। ন্যায়-সমতা আর মুক্ত পৃথিবীর পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বর অরুন্ধতী রায়ের প্রথম উপন্যাস ‘ গড অফ স্মল থিংস ’ প্রকাশিত হয়েছিল ১৯৯৭ সালে। এর ২০ বছর পর ২০১৭ সালের জুনে প্রকাশিত হয় তার দ্বিতীয় উপন্যাস ‘ দ্য মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস ’। সেই উপন্যাস নিয়েই বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন অরুন্ধতী। সাংবাদিক ইভান ডেভিসের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘ বিবিসি নাইট ’ নামের অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়, ‘ মোদিকে আপনি খুব একটা ভালো চোখে দেখেন না। আপনার বইয়ের প্রশ্নেও তিনি খুব একটা খুশি নন। তিনি কি ততটা খারাপ, আপনি তাক...

সুনীল গঙ্গোপাধ্যায়

সুনীল গঙ্গোপাধ্যায় আমার ঘরে বেশ কিছু বই আছে । যখন যেটা মন চায় সেটা পড়ি। আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প । প্রেম ভালোবাসা সবার কাছেই প্রিয় । প্রেমের কোনো বয়স নেই বলেও একটা কথা আছে । আমি স্কুল কলেজ থেকেই গল্প, কবিতা, উপন্যাস পড়ার অভ্যাস ছিলো । তখন এতো না বুঝলেও পড়তাম । পড়ার প্রতি আমার আগ্রহ স্কুল জীবন থেকেই ছিলো । যা আজো একটুও কমেনি । প্রতিদিন আমার ২/৩ ঘন্টা না পড়লে ভালোই লাগে না । কবি, লেখক, শিল্পিরা রোমান্টিক হয় । সত্যি বলতে কি বাংলা সাহিত্যে সুনীল আমার প্রিয় লেখক । তাঁর খুব কম বই আছে যা আমার পড়া হয়নি। তার বিশাল ক্যানভাসে রচিত দুই খন্ডে পূর্ব পশ্চিম , সেই সময় , প্রথম আলো   কলেজ জীবনেই পড়ে শেষ করেছি । তাঁর আরেকটি চমৎকার বই আছে নাম.. ছবির দেশে কবিতার দেশে । এটা ফ্রান্সের উপর লেখা । মার্গারিটা নামের এক ফরাসি মেয়ের সঙ্গে তাঁর প্রেমের কথা আছে এই বইতে । আমার বেশি ভালোলাগে তার প্রেমের গল্প ও কবিতা । তাঁর সব উপন্যাসেও দারুণ প্রেমের কথা থাকে । নীল লোহিত ছদ্মনামেও তাঁর অসংখ্য বই আছে । সে সবও বাদ দিইনি । তাঁর কবিতাও অনেক সুন্দর । কেউ কথা রাখেনি , হঠাৎ...

অথেরোস ক্লোরোসিস

অথেরোস ক্লোরোসিস আমাকে যারা চেনেন তাদের সকলেরই একটা ধারণা আমি রাগী ! কিন্তু আমার মনে প্রায়ই একটা প্রশ্ন জাগে- আসলেই কি আমি রাগি না আমাকে রাগানো হয় ? প্রায় ৮/১০ বছর আগে আমার চাচাতো ভাতিজা ফারুক চৌধুরী আমাকে বলেছিলো কাকা, আপনি বুঝেন না । কিছু লোক আপনাকে ইচ্ছা করে রাগায় । এরা খুব ধুরন্ধর । এরা জানে কি করলে বা বললে, আপনি রাগবেন । আপনি রাগলেই হারবেন আর তাদের স্বার্থ সিদ্ধি হবে । ২০১০ সালে জেমিমার মা আমাকে ধানমণ্ডি ইবনে সিনহা হসপিটালে নিয়ে যান । কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার আমাকে দেখেন । একেকজন একেক বিষয়ে স্পেশালিস্ট । এক্সরে, কয়েক রকমের ব্লাড টেস্ট, ব্লাড টেস্টের বিলই এসেছিলো ৮৩০০ টাকা । ইসিজি, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, বুক, তলপেট, এমনকি ব্রেইন পর্যন্ত এক্সরে করিয়েছিলো জেমিমার মা । আমি তাকে বার বার বলেছি, আমার কোনো রোগ নেই । ইউরোপ- আমেরিকায় আমি ডাক্তার দেখিয়েছি । আমার কোনো শারীরিক সমস্যা নেই । তোমরা আমাকে বোঝো না । একটা রোগ আছে, সেটা এই দেশের ডাক্তার আইডেনটিফাই করতে পারবে কিনা জানি না । আমি লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় পড়েছি, সাবেক সোভিয়েত নেতা জোশেফ স্টালিন এক ধরনের রোগে ভ...

মৃত্যু

মৃত্যু এবছর জানুয়ারি মাসে ঠাণ্ডা, জ্বর, কাশিতে খুব ভুগতে হয়েছে । অনেক ধরনের ওষুধ খেয়েছি । আমার জীবনে এখন পর্যন্ত কোনো সিরিয়াস অসুখ হয়নি । আমার দুটো ইচ্ছা আজো অপূর্ন রয়ে গেছে । ১। জেল খাটার খুব ইচ্ছা আছে । জেল জীবন কেমন তা দেখার জন্য । ২। গুরুতর অসুস্থ হয়ে কিছুদিন হসপিটালে থাকা । নার্সের সেবাযত্ন উপভোগ করা । তো জানুয়ারি মাসের অসুস্থতা খুব ভুগিয়েছে । ফেক্সোফেনাডিনসহ কতো ওষুধ যে খেয়েছি সব মনে নেই । সারাদিনই শুয়ে থাকতাম । শরীর বেশ দুর্বল হয়ে গিয়েছিলো । আমার ডায়াবেটিস নেই । পরীক্ষা করিয়েছি । ব্লাড প্রেশারও স্ট্যান্ডার্ড ৮০/১২০ । ওই সময় থেকেই আমার মাঝে মৃত্যু চিন্তা বেশ বাসা বেঁধেছে । মৃত্যু সম্পর্কে আমার নিজস্ব কিছু ধারণা আছে । যে কোনো সময় যে কোনো ভাবে মৃত্যু হতে পারে যে কারো । কলেজ জীবনে ইত্তেফাক পত্রিকায় পড়েছিলাম, "হাসিতে হাসিতে মৃত্যু "। হাসতে হাসতেও মানুষ মারা যেতে পারে। দুর্ঘটনা, খাবার গলায় আটকে, সিড়িতে পরে গিয়ে, বাথরুমে । মৃত্যু আমার কাছে একটা স্বাভাবিক ঘটনা । আমরা যে বেঁচে আছি, এটাই একটা মিরাকল । মৃত্যু শ্বাশত, মৃত্যু চিরন্তন, মৃত্যু অনিবার্য । এতে ভয় প...

BIOGRAPHY Of Madhuri Dixit

সবাই জানেন ,মাধুরী শংকর দীক্ষিত ( Madhuri Shankar Dixit-  আমার প্রিয় অভিনেত্রী । তাকে নিয়ে একটু লিখেছিলাম গত দু'দিন । অনেকেই অনেক কমেন্ট করেছেন । সবাইকে থ্যাংক ইউ । মাধুরী দীক্ষিত সম্পর্কে যদি কেউ জানতে চান তবে সময় খরচ করে তার বায়োগ্রাফিটা কাইন্ডলি পড়ুন । আশা করি, আপনার সময়টা ভালো কাটবে । ( এই বায়োগ্রাফিটা ২০০৭ সালের । তখন মাধুরীর বয়স ছিলো ৪৪ বছর । )  Born Madhuri Shankar Dixit on 15 May 1967) is an Indian film actress who has appeared in Hindi films. Throughout the late 1980s and 1990s, she established herself as one of Hindi cinema's leading actresses and most accomplished dancers.She appeared in numerous commercially successful films was recognised for several of her performances. Dixit is often cited by the media as one of the best actresses in Bollywood.Dixit has won five Filmfare Awards, four for Best Actress and one for Best Supporting Actress. She holds the record for the highest number of Best Actress...

আত্নজৈবনিক লেখা

আত্নজৈবনিক লেখা আমি রক্ষণশীল বা গোড়া মুসলিম না। কেউ নাস্তিক হলেও আমার কোনো আপত্তি নেই। । তার সঙ্গে আমি তর্কেও যাবো না । ধর্ম বিশ্বাস একজন মানুষের একান্ত ব্যক্তিগত । তবে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে আমি প্রতিবাদ করবো, করি। অন্য ধর্মের বিশেষ করে ইহুদী, খৃষ্টান ধর্মের লোকেরাও একেশ্বরবাদী। তারাও এক আল্লাহতে বিশ্বাস করে। হিব্রু ভাষায় জেহুবা এবং ইংরেজি গডের আরবি আল্লাহ। নবীজি মাটির তৈরী না নূরের তৈরী এই অযৌক্তিক বিতর্কেও আমি যাই না। কোরান হাদিস আমিও পড়েছি। বড় দাড়ি, জুব্বা পরে কেউ কিছু বললেই আমি বিশ্বাস করবো কেনো ? রবীন্দ্রনাথ, নির্মলেন্দু গুন, কার্ল মার্ক্স, ফিদেল কাস্ত্রো,এব্রাহাম লিংকন, লিউ টলস্টয়, হু চি মিন,দস্তয়ভস্কিসহ পাঠা ছাগলেরও দাড়ি আছে। তাই বলে তারা কেউ ইসলামি স্কলার নয়। আমি অনেক বছর লেখালেখি করি। দেশ বিদেশের অনেক বাংলাভাষী পত্রিকায় আমার লেখা প্রকাশিত হতো। এখন ছোট করে ফেবুতে লিখি। ইউরোপ -আমেরিকায় ছিলাম বলে সে সব দেশের অনেক অভিজ্ঞতার কথা আমি খোলামেলা লিখি। খুব রক্ষণশীল যারা তাদের এসব ভালোলাগার কথা নয়। তাই যারা খুব রক্ষণশীল, গোড়া মুসলিম এবং আমার লিস্টে আছেন তারা দ...