ইয়েল ইউনিভার্সিটি
গ্রীক দার্শনিক সক্রেটিস বলেছিলেন, নিজেকে জানো। Know Thyself. নিজেকে জানা এবং জ্ঞানচর্চার জন্য কালে কালে পৃথিবীর নানা দেশে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য ইউনিভার্সিটি । এগুলোর মধ্যে গুনগত মানের দিক থেকে কোনোটি আবার পরিণত হয়েছে শীর্ষস্থানীয় ইউনিভার্সিটিতে । বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি শীর্ষস্থানীয় ইউনিভার্সিটির মধ্যে আমেরিকার ইয়েল (Yale) ইউনিভার্সিটি একটি ।
তখন আমেরিকায় থাকতাম । আমার ছোট আপা ফরিদার অফিসের ম্যানেজার আমাকে ছাত্রজীবন থেকেই খুব স্নেহ করতেন । অফিসের ম্যানেজার হলেও আমাদের ফ্যামিলির সবাইকে তিনি চিনতেন এবং ভালোবাসতেন । তাই আপাসহ আমরা সবাই ওই মধ্য বয়সি ভদ্র মহিলাকে চাচিআম্মা ডাকতাম । আমি যে পাড়ায় বেশি আড্ডা মারতাম ম্যানেজার চাচির বাসা ওই পাড়াতেই । রেইস কোর্স । সকাল বিকাল অফিসে যাওয়ার সময় চাচিআম্মা আমাকে দেখতেন । আমি বিনীতভাবে চাচিকে সালাম দিতাম । এসএসসি-এইচএসসি দুটো পরীক্ষাতেই আমার ফার্স্ট ডিভিশন ছিলো বলে অনেকেই আমাকে ভালো ছাত্র হিসেবে আদর করতেন । ম্যানেজার চাচিও । ছাত্রত্ব শেষ করে ইউরোপ কয়েক বছর থেকে ১৯৯৫ তে গেলাম আমেরিকায় । আপার অফিসে আমি প্রায়ই ফোন করতাম । ধরতেন ম্যানেজার চাচি । চাচির সঙ্গেও অনেক কথা বলতাম । চাচিআম্মা আমাকে ডাক নাম ধরেই ডাকতেন । চাচির দুই সন্তান । আনাব ( মেয়ে-বড়) আর সাবাব(ছেলে-ছোট)। আমি যখন আমেরিকায় আনাব তখন চিটাগং ইউনিভার্সিটিতে পড়তো । আর সাবাব কুমিল্লা ক্যাডেট কলেজে ।
একদিন নিউ ইয়র্কের বাসায় চাচির একটা চিঠি পেলাম । তখন সেল ফোনের প্রচলন ছিলো না । টিএন্ডটি ফোনই একমাত্র সম্বল । সিটিসেল থাকলেও তা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে ছিলো । এক ফোনের দাম দেড়/দুই লাখ টাকা ছিলো । চাচি তার দুই সন্তানের জন্য আমেরিকার কিছু ভালো ইউনিভার্সিটির নাম ও টিউশন ফি জানতে চেয়ে আমাকে চিঠি লিখেছেন ।
সবাই জানে আমি কিছুটা ‘পাগল’ । কেউ কোন কাজ দিলে নিজের সব কিছু ভুলে তা করে দেয়ার চেষ্টা করি । ১৯৯৮ সালের কথা । চাচির চিঠি পেয়ে কারো উপর নির্ভর না করে নিজেই কয়েকটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম । আমার কাজই তো ঘুরাঘুরি করা । চাচির জন্য ইনফরমেশনও নিলাম ফাঁকতালে পৃথিবী বিখ্যাত কয়েকটা ভালো ইউনিভার্সিটিও দেখলাম ।
নিউ ইয়র্কের প্রতিবেশি ম্যাসাচুসেটস ষ্টেটে বিশ্বের এক নাম্বার ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটি, কানেকটিকাট ষ্টেটে ইয়েল ইউনিভার্সটি , নিউ জার্সি ষ্টেটে প্রিন্সটন ইউনিভার্সিটি , (ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বার্কলে ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, -ও গুলোতে যাই নি। এগুলোও ১ থেকে ১০ এর মধ্যে আছে র্যাংকিংয়ে ) ম্যাসাচুসেটস রাজ্যেই দি ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস, নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিসহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম ।
আজ ইয়েল ইউনিভার্সিটি নিয়ে সংক্ষেপে কিছু কথা ।
‘লাইট এন্ড ট্রুথ’ (আলো এবং সত্য ) প্রতিজ্ঞা নিয়ে ১৭০১ সালে আমেরিকার কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেন সিটিতে প্রতিষ্ঠিত হয় ইয়েল বিশ্ববিদ্যালয় (Yale University) । এটি একটি বেসকারি বিশ্ববিদ্যালয় । এটি আমেরিকার উচ্চ শিক্ষার ইতিহাসে তৃতীয় স্থান অধিকারি প্রাচীনতম বিশ্ববিদ্যালয় । ১৮৬১ সালে কলা ও বিজ্ঞান অনুষদে আমেরিকার প্রথম প্রতিষ্ঠান হিসেবে পিএইচডি ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় । ১,০১৫ একর জায়গা নিয়ে এর ক্যাম্পাস । ১৯০০ সালে প্রতিষ্ঠানটি অ্যাসোসিয়েশন অফ আমেরিকান ইউনিভার্সিটির সদস্যপদ লাভ করে । প্রতিষ্ঠানটিতে এক হাজার একশো জন শিক্ষক আছেন । বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৫৯৩ জন ছাত্রছাত্রী এবং ৪,৪১০ জন একাডেমিক স্টাফ রয়েছে । নিজস্ব সম্পদের দিক থেকে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি দ্বিতীয় স্থানে রয়েছে । উচ্চশিক্ষা প্রসারে এই ইউনিভার্সিটির জুড়ি মেলা ভার । ইয়েল বিশ্ববিদ্যালয়ে রয়েছে ২৪টি লাইব্রেরি যেখানে ১২.৫ মিলিয়ন বই রয়েছে । ৪৯ জন নোবেল পুরস্কারজয়ী এই প্রতিষ্ঠানটির ছাত্র ।পৃথিবীতে সুপরিচিত শিক্ষার্থীর পীঠস্থান এই বিশ্ববিদ্যালয় । আমেরিকার পাঁচজন প্রেসিডেন্ট,১৯ জন সুপ্রিম কোর্টের বিচারক এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন । এ প্রতিষ্ঠানটির ‘ল’ স্কুল আইন শিক্ষায় মার্কিনীদের পছন্দের তালিকায় প্রথমস্থানে রয়েছে ।
( আমার বেশ কিছু ছাত্রছাত্রী আছে । তোমরা কি স্বপ্ন দেখতে পারো না ইয়েলে পড়ার?)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন