যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ
(১) মোহাম্মদ রেজা শাহ পাহলভি- ইরান -১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল আন্দোলনের মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হন।
(২) ফার্দিনান্দ মার্কোস- ফিলিপাইন - ১৯৮৬ সালের 'পিপল পাওয়ার' বা রক্তপাতহীন গণঅভ্যুত্থানের মুখে ২১ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে পরিবারসহ হাওয়াইয়ে (মার্কিন যুক্তরাষ্ট্র) পালিয়ে যান।
(৩) জাইন এল আবেদিন বেন আলী- তিউনিসিয়া - ২০১১তিউনিসিয়ার দীর্ঘ ২৩ বছরের স্বৈরশাসক বেন আলী ২০১১ সালের জানুয়ারিতে জনতার তীব্র বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান।
(৪) উগান্ডার ইদি আমিন- প্রথমে লিবিয়ার গাদ্দাফির কাছে আশ্রয় গ্রহণ করে।
লিবিয়ায় দশ বছর কাটানোর পর ১৯৮৯ সালে আমিন সৌদি আরবে চলে যান। সৌদি আরবে অনেকদিন নীরব থাকার পর ২০০৩ সালের ১৬ই আগস্ট কুখ্যাত ইদি আমিন মৃত্যু বরন করে। ডেথ রিপোর্টে বলা হয় তার মৃত্যুর কারণ “অর্গান ফেইলিউর”।
(৫) গোটাবায়া রাজাপাকসে- শ্রীলঙ্কা - ২০২২ তীব্র অর্থনৈতিক সংকট ও লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভের মুখে ২০২২ সালের জুলাই মাসে বিক্ষোভকারীরা তার বাসভবনে ঢুকে পড়লে তিনি প্রথমে মালদ্বীপ ও পরে সিঙ্গাপুরে পালিয়ে যান।
(৬) বাশার আল-আসাদ-২০২৪ সিরিয়ায় দীর্ঘ ৫১ বছর ধরে চলা আসাদ পরিবারের স্বৈরশাসনের অবসান ঘটে ২০২৪ সালের ডিসেম্বরে। বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে তিনি ক্ষমতা ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।
(৭) শেখ হাসিনাঃ বাংলাদেশ - ২০২৪ সাড়ে ১৫ বছরের শাসনামলে দমন-পীড়ন ও বিতর্কিত নির্বাচনের জেরে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এবং পালিয়ে ভারতে আশ্রয় নেন।
এরা প্রত্যেকেই নিজ নিজ প্রভুর দেশে কিম্বা তাদের পৃষ্ঠপোষকদের দেশে পালিয়ে যাওয়ার পর ফিরে আসার অনেক কৌশল করেছে- কিন্তু কেউ ফিরে আসেনি। আসতে পারেনি। আসতে পারবে না- এটাই স্বৈরশাসকদের পরিনতি। শেখ হাসিনাও কোনো দিন ফিরে আসবে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন