মৃত্যু
-----
অনেকেই বলেন, যে কোন মৃত্যুই বেদনাদায়ক। আমি এই বক্তব্যের সঙ্গে একমত নই। আমার কাছে কোনো মৃত্যুই বেদনাদায়ক বলে মনে হয় না। জন্ম হলে মৃত্যু অনিবার্য। এই কথা ছোটবেলা থেকেই শুনে আসছি। যা অনিবার্য তা বেদনাদায়ক হয় কিভাবে? কিছুদিন পর আমি নিজেই হয়তো মরে যাবো। শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। মৃত্যু শ্বাশত, মৃত্যু চিরন্তন।
মৃত্য নিয়ে আমার কিছু স্মৃতি। আমার বাবা মারা যান ১৯৮৯ সালের ২৭ শে নভেম্বর। পরিণত বয়সে। বার্ধক্য জনিত কারণে বাবার মৃত্যু হয়। আমি তখন দেশে। বাবাকে শেষ দেখা দেখেছিলাম। কবর দিয়েছিলাম।
আমার মা মারা যান ১৯৯৭ সালের ২০ শে আগস্ট। ২৯ বছর আগে আজকের এই দিনে। আমি তখন নিউইয়র্কে। মার সঙ্গে শেষ দেখা হয়নি। মাকে কবর দেওয়া আমার ভাগ্যে জোটেনি।
আমার মেজো ভাই মারা যান মাত্র ৪৭ বছর বয়সে ১৯৯৬ সালে। তখনো আমি নিউইয়র্কে। ভাইয়ের সঙ্গেও শেষ দেখা হয়নি।
আবার বড় দুলাভাই মারা যান ২০০৮ সালে। আমি তখন দেশে। শেষ দেখা হয়েছিলো এবং কবরও দিয়েছি।
আমার মেজো দুলাভাই মারা যান ২০১০ সালে। আমি তখন দেশে। শেষ দেখা হয়েছে। কবরও দিয়েছি।
আমার মেজো আপা মারা যান ২০১৮ সালে। শেষ দেখা হয়েছিল। কবরও দিয়েছি। এই আপার বাসায় আমি ১০ বছর ছিলাম।
আমাদের সবার বড় ভাই মারা যান এ বছর রোজার মাসের প্রথম সপ্তাহে। ৮৫ বছর বয়সে। তিনি মিলিটারি পার্সোনেল ছিলেন। ছিলেন মুক্তিযোদ্ধা। রাষ্ট্রীয় মর্যাদায় উনার দাফন সম্পন্ন হয়।
মুক্তিযোদ্ধা বলে সরকারি প্রতিনিধি হিসেবে এসি ল্যান্ড উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। পুলিশ বাহিনীর সদস্যরা গার্ড অফ প্রদান করেন। আবার মিলিটারি পার্সোনেল হওয়ায় সেনানিবাস থেকে সেনা সদস্যরাও আসেন। সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এবং গার্ড অফ অনার দেওয়া হয়। আমি উপস্থিত ছিলাম।
এর এক সপ্তাহ পর অর্থাৎ এবছর রোজার মাসের দ্বিতীয় সপ্তাহে আমাদের সবার বড় বোন মারা যান ৮৬ বছর বয়সে। আপাকে শেষ দেখেছি এবং কবরও দিয়েছি।
আমাদের পরিবারেই মোট ৮ সদস্য মারা যান।
৪/৫ চাচা। ৭/৮ জন চাচাতো ভাই। ৭/৮ জন চাচাতো ভাবি মারা যান।
আমরা ভাই-বোনদের কোন জেঠা নেই। কারণ চৌধুরী বাড়িতে আমার বাবাই বয়োজ্যেষ্ঠ।
দূর সম্পর্কের অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেকেই মারা গিয়েছেন। বেদনার্ত হয়ে লাভ কি? দুঃখ করে লাভ কি? আমরা তো জানিই সবার মারা যাবে। এই পৃথিবী থাকার জায়গা নয়। এক সময় আমরা এই পৃথিবীতে ছিলাম না। কিছু সময়ের জন্য এসেছি। আবার সকলকেই চলে যেতে হবে।
বর্তমান পৃথিবীর জনসংখ্যা প্রায় ৮০০ কোটি। এই ৮০০ কোটি লোকের প্রত্যেকেই মারা যাবে।
যা অনিবার্য তা সহজভাবেই মেনে নিতে হবে।
Karim Chowdhury
কুমিল্লা
২০আগস্ট ২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন