পাকিস্তানী রাজনীতির অন্যতম খলনায়ক নওয়াজ শরিফ । ‘স্যার, বিমানের ককপিটে পাইলট আপনাকে আশা করছেন’। আমার মিলিটারি সেক্রেটারি নাদিম তাজের চাপা কন্ঠস্বর কানে এলো । বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, ‘তবে কি করতে হবে’। ল্যান্ডিংয়ের সময় আমরা যেন বিমানের ককপিটে অবস্থান করি, এমন প্রত্যাশা পাইলটের নিশ্চয়ই নয় । আমরা কলম্বো থেকে রওনা হয়ে এখন কিছুক্ষনের মধ্যেই করাচিতে অবতরণ করেতে যাচ্ছি, প্রায় আট হাজার ফুট উঁচু থেকে আমাদের এই অবতরণ । বিমানের সিট বেল্ট বাঁধা ও ধূমপান থেকে বিরত থাকার নির্দেশের সুইচ অন করে দেয়া হয়েছে । আকাশ থেকে শতশত ফুট নিচে শহরটির মিটি মিটি আলো দেখা যাচ্ছে । সেদিন ছিলো ১২ অক্টোবর ১৯৯১ । ঘড়িতে তখন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট । ফ্লাইটটি ছিলো পি.কে ৮০৫ । এটি একটি এয়ার বাস । ১৯৮ জন যাত্রী আরোহণ করেছিলো । অধিকাংশই স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী । ১০ মিনিটের মধ্যেই আমরা অবতরণ করতে যাচ্ছি । বিমান উড়ার পর পলক যেতে না যেতেই কিছু ক্ষুদে যাত্রী, ছাত্রছাত্রী, আমার আসন ঘিরে দাঁড়ালো । একেবারে সম্মুখভাগে ছিলো আমার আসন । ক্ষুদে যাত্রীদের উদ্দেশ্য, আমার অটোগ্রাফ নেয়া এবং কিছু ছবি তোলা । সেহবা ছিলো আ...