বাঙালী মুসলমান বড়ই বিচিত্র!!!!!
এ ধরনের আমার সব লেখাই বায়োগ্রাফি। আত্নজৈবনিক। কল্পনার রঙ মিশিয়ে কঠিন বাস্তবকে অযথা হৃদয়গ্রাহী করার চেষ্টা কখনো করি না।
ছাত্রজীবনে পরিচিত কয়েকজনের অনুরোধে আমি কয়েকজন ছাত্রছাত্রী পড়াতাম। মানে
টিউশনি করতাম। আমার এক ছাত্রীর মা কখনোই আমার সামনে আসতেন না। খুব রক্ষণশীল
ছিলেন বলে আমার মনে হতো। দরজার ফাঁক দিয়ে দু'একদিন দেখেছিলাম। খুব সুন্দরী
ছিলেন তিনি। আমার দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী পপিও খুব সুন্দরী ছিলো। আমি
তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তাম। ছাত্রীর মা আমাকে খুব আদর করতেন।
ছাত্রীকে দিয়ে ভালো ভালো খাবার পাঠাতেন। ছাত্রীর মাধ্যমে আমার ব্যক্তিগত ও
পারিবারিক খোঁজ খবর নিতেন। ছাত্রী বেশি কিছু জিজ্ঞেস করলে বিরক্ত হয়ে
বলতাম, এতো কিছু জানতে চাও কেনো ? ছাত্রী বলতো, আম্মু বলেছে আপনাকে জিজ্ঞেস
করতে। কুমিল্লা শহরে আমাকে এবং আমাদের ফ্যামিলির সবাইকে বলতে গেলে প্রায়
সবাই চিনে। কেনো এবং কিভাবে চিনে সেকথা আরেকদিন।
একদিন পড়াবার সময় আমার
সুন্দরী ছাত্রী বললো, স্যার,আপনি একটু ঘুরে বসেন। আম্মু বাজারে যাবে। আমি
অবাক হয়ে ছাত্রীকে বললাম, তোমার আম্মু আমার সামনে আসে না,বাজারে হাজার
হাজার মানুষের সামনে যেতে পারে !
ছাত্রী আমতা আমতা করে বললো, কি জানি!
আমরা বাঙালি মুসলমানরা নামাজও পড়ি আবার হলিউড বলিউডের মুভিও দেখি। বাসায়
কোরান শরিফ রাখি আবার সালমান,শাহরুখ,কারিনা,ক্যাটরিনার ছবিও রাখি। ওয়াজ
মাহফিলের জন্য যতো আগ্রহ দেখাই আবার কোনো কনসার্টের জন্যও আগ্রহ কম থাকে
না।
বাসায় ছেলেমেয়ের শিক্ষক,স্বামীর বন্ধুর সামনে যাই না কিন্তু শপিং
মলে বা বিয়েশাদীসহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত যাই!!! বাঙালী মুসলমানেরা বড়ই
বিচিত্র ।
Karim Chowdhury
22 August, 2020
Cumilla.
বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান ও স্থানের বিচিত্র বা বিকৃত অর্থের নাম যা পরিবর্তন করা উচিতঃ ১. বোদা মহিলা মহাবিদ্যালয়, বোদা, পঞ্চগড় ২. চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি ৩. সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা ৪. মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারি ৫. সোনাকাটা ইউনিয়ন, তালতলী, বরগুনা ৬.বড়বাল ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর ৭.সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ৮. ধনকামড়া গ্রাম, ভোদামারা, দিনাজপুর ৯.গোয়াকাটা, দোহার, ঢাকা ১০. গোয়াতলা, ময়মনসিংহ ১১.লেংটার হাট, মতলব, চাঁদপুর
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন