গায়েবী দেশ!!!
গায়েব শব্দের অর্থ- গুপ্ত,
অদৃশ্য, অন্তর্হিত, লুক্কায়িত। গায়েব কথাটি আমাদের দেশে বিভিন্ন অর্থে
ব্যবহার হয়। ধর্মীয়ভাবে ইলমে গায়েব, আলিমুল ( আলেমুল) গায়েব বহুল ব্যবহৃত ও
শ্রুত। ছোটবেলা গভীর রাতে হঠাৎ কোনো অপ্রত্যাশিত আওয়াজ হলে
বাবা,মা,ভাই,বোনেরা হারিকেন নিয়ে বের হয়ে আশেপাশে দেখতেন। কিছু না পেলে
বলতেন 'গায়েবী আওয়াজ '।
গায়েবের পরবর্তী শব্দই গায়েবী। গায়েব থেকেই গায়েবানা এসেছে। আমাদের দেশে গায়েবানা জানাজা হয়। মৃতদেহ যখন সামনে থাকে না অর্থাৎ অদৃশ্য থাকে।
ধর্মীয় অর্থে গায়েব হলো ঐ বিষয় যা বান্দা থেকে গোপন রয়েছে। আল্লাহকেও আমরা আলিমুল গায়েব বলি।
যেহেতু অদৃশ্য কোনো কিছুকে গায়েব বলা হয়,তাই এখন দেশ থেকে গনতন্ত্র গায়েব।
বাড়ী থেকে মানুষ গায়েব। রাস্তা থেকে মেয়েরা গায়েব। ব্যাংক থেকে টাকা
গায়েব। লকার থেকে সোনা গায়েব। খনি থেকে কয়লা গায়েব। আরো কতো কিছু যে এই দেশ
থেকে গায়েব! মূল্যবোধ গায়েব। সততা গায়েব। নীতি নৈতিকতা গায়েব। ভালোবাসা/
মমত্ববোধ গায়েব। তাই এটা গায়েবী দেশ!
Karim Chowdhury
24 August, 2020
Cumilla.
বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান ও স্থানের বিচিত্র বা বিকৃত অর্থের নাম যা পরিবর্তন করা উচিতঃ ১. বোদা মহিলা মহাবিদ্যালয়, বোদা, পঞ্চগড় ২. চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি ৩. সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা ৪. মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারি ৫. সোনাকাটা ইউনিয়ন, তালতলী, বরগুনা ৬.বড়বাল ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর ৭.সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ৮. ধনকামড়া গ্রাম, ভোদামারা, দিনাজপুর ৯.গোয়াকাটা, দোহার, ঢাকা ১০. গোয়াতলা, ময়মনসিংহ ১১.লেংটার হাট, মতলব, চাঁদপুর
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন