বাংলাদেশের সর্ববৃহৎ বয়স্ক পুনর্বাসন কন্দ্র যেখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রবীন বয়স্কদের সেবা দেয়া হয়ে থাকে।
এই কেন্দ্র ১২০০ সিটের দুটি পাঁচতলা বিল্ডিং নিয়ে তাদের সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। ১০০ বিঘা জায়গার নিয়ে এটি গাজিপুর,হোতাপাড়া, মনিপুরে অবস্থিত।
কোঅরডিনেটর রবিউল ইসলামের সাথে ফোনে কথা হয়। সুস্থ হাঁটা চলায় স্বক্ষম, নিজস্ব কাজগুলো নিজে করতে পারেন যেমন গোসল কাপড় ধোয়া ৬০ বছর বয়সী নারী পুরুষ সেখানে থাকতে পারেন। দুই ঈদে ১০ দিন করে ২০ দিন ছুটিতে তারা আপনজনের কাছে যেতে পারেন। এছাড়া আর কোন সময় আত্মীয় স্বজনের কাছে যাবার সুযোগ নাই। এখানে সেবাগ্রহীতারা ফোন ব্যবহার করতে পারবেন না।ভর্তি হওয়ার পর থেকে যতদিন বেঁচে থাকবেন সকল দায়িত্ব প্রতিষ্ঠানের।
একজন মানুষের স্বাভাবিক সকল সুযোগ সুবিধা এখানে সহজলভ্য।
নিচে প্রতিষ্ঠানের ফোন নাম্বার ঠিকানা দেয়া আছে। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।
017 1409 6272
বয়স্ক পূনর্বাসন কেন্দ্র গাজিপুর হোতাপাড়া, মনিপুর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন