সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

শীতঃ দেশে দেশে

 শীতঃ দেশে দেশে ------------------ করিম  চৌধুরী ( শীতকাল। তাই শীত নিয়ে একটা লেখা। ২০১৩ সালের ডিসেম্বরে "মৌচাকে ঢিল" এর সহকারি সম্পাদক মি.সজীব ওনাসিস ফোন করে আমাকে বললেন,মন্টু ভাই- আগামী বিশেষ সংখ্যা 'শীত' নিয়ে। আপনি তো বহু বছর তীব্র শীতের দেশে ছিলেন। শীত নিয়ে আপনার লেখাই হবে বেস্ট। আপনার লেখাতো বড় হয় তাই পত্রিকায় বিজ্ঞাপন যাওয়ার আগেই আপনাকে জানিয়ে দিলাম। শফি ভাই ( সম্পাদক শফিক রেহমান) বলেছেন, মন্টুকে বলো লেখা শুরু করে দিতে।  প্রায় তিন হাজার শব্দে শীত নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম। সময়ের ব্যবধানে আমার অনেক কিছুই হারিয়ে গেছে। জীবন হয়েছে এলোমেলো। গুগল ড্রাইভে টিপ দিয়ে লেখাটি পেলাম। এই লেখায় এশিয়া, ইউরোপ এবং আমেরিকা মহাদেশের শীতের কথার সঙ্গে কিছু ইনফরমেশনও আছে। বাংলাদেশেও এখন শীত। তাই শীত নিয়েই লেখা। পত্রিকার লেখা তাই অনেক খোলামেলা।)  শীতঃদেশে দেশে ---------------------- করিম  চৌধুরী লেডিস এন্ড জেন্টলম্যান, ইউর অ্যাটেনশন প্লিজ। উই আর এপ্রোচিং টু নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টোকিও। টুয়েনটি মিনিটস টু ল্যান্ডিং। প্লিজ ডু নট স্মোক। প্যাসেঞ্জার্স আর রিকোয়েষ্টেড টু ফ্য...

কুত্তা মারলে জেল!!!!-

 কুত্তা মারলে জেল!!!!- ----------------------------- আমেরিকা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। একমাত্র আমেরিকার ফরেন পলিসি আর সাম্রাজ্যবাদী নীতি ছাড়া আমেরিকার অনেক কিছুই আমি পছন্দ করি। বিভিন্ন দেশে ওরা লাখ লাখ লোক মারলেও এদের দেশের অভ্যন্তরীণ আইন কানুন খুব চমৎকার। কঠিন। অপরাধ আমেরিকায়ও হয়। তবে সেখানে অপরাধীর বিচার হয় যা আমাদের দেশে হয় না। এদেশে অপরাধীরা সরকারি ছত্রছায়ায় নিরাপদে স্বাভাবিক জীবন যাপন করে। টাকা দিলে পুলিশ ভিক্টিমের মামলাও নেয় না। এক বন্ধু বলেছেন,'বাংলাদেশে পুলিশ হলো সবচেয়ে সঙ্গবদ্ধ আর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এক নাম্বার অপরাধীচক্র। এটা প্রমাণিত সত্য।' আমি নিউ ইয়র্কে থাকতে দেখেছিলাম ওকলাহামা সিটিতে ভয়াবহ বন্যা হয়েছিলো। তাড়াহুড়া করে জনগন নিরাপদ আশ্রয়ে চলে গেলেও কিছু পোষা প্রাণী বন্যার পানিতে আটকে গিয়েছিলো। কুকুর, বিড়াল এবং কিছু পাখি। পানিতে ডুবে যায়নি এমন উঁচু জায়গায়, বাড়ির ছাদের ওপর, সিঁড়িতে প্রাণীগুলো অসহায়ের মতো বসে ছিলো সাহায্যের আশায়। টিভিতে তা দেখাচ্ছিলো। এই প্রাণীদের বাঁচাতে সরকারি বেসরকারি সংগঠনগুলোর সে কি তৎপরতা! রেসকিউ টিম বা উদ্ধারকারী দল হেলিকপ্টার, স্পিড...

ন্যাটো জোট- ওয়ারশ প্যাক্ট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

 ন্যাটো জোট- ওয়ারশ প্যাক্ট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ************************************************ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে আমেরিকার নেতৃত্বে ১২টি দেশ নিয়ে ন্যাটো জোট গঠিত হয়েছিলো সাবেক সোভিয়েত ইউনিয়নের সামরিক শক্তিকে মোকাবেলা করার জন্য। বর্তমানে ন্যাটো জোটের সদস্য দেশ মোট ৩০টি।  আটলান্টিকের দুই পাড়ে অবস্থিত উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ এই জোটের সদস্য। এছাড়া তুরস্কও এই জোটের সদস্য। ন্যাটোর বর্তমান সদর দপ্তর যদিও বেলজিয়ামের ব্রাসেলসে, পূর্বে এর সদর দপ্তর ছিলো ফ্রান্সের প্যারিসে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তুরস্ক ও আলবেনিয়াই কেবল মুসলিম দেশ। জেসন স্টলবার্গ বর্তমানে ন্যাটো মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ন্যাটোর ৩০ সদস্য দেশগুলো হলো— আলবেনিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, কানাডা, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মন্টিনেগ্রো, নেদারল্যান্ডস, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভে...

দুর্গাপুজা

 দুর্গাপুজা সারাদেশে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব চলছে। আমরা যেন তাদের দেব-দেবীদের গালাগালি না করি। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে নিষেধ করেছেন। আমরা যেন কখনও অন্য ধর্মের উপাস্যকে গালাগালি না করি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ! তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেব-দেবীর পূজা-উপাসনা করে, তোমরা তাদেরকে গালি দিও না। যাতে করে তারা শিরক থেকে আরো অগ্রসর হয়ে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে না বসে।’ (সূরা আনআ’ম- ৬:১০৮) আমরা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হলে কষ্ট পাই। প্রতিবাদ করি। বিচার চাই। অন্যান্য ধর্মের মানুষগুলোরও ঠিক একই রকমেরই কষ্ট লাগে। তাদেরও ক্ষোভ ও প্রতিবাদ জানানো এবং বিচার পাওয়ার অধিকার রয়েছে। আর আমাদের পবিত্র ধর্ম প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে। অন্য ধর্মাবলম্বীদের কোনভাবেই জোড় জবরদস্তি করে মুসলমান বানানো ইসলামে কোনভাবেই বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কোরআনে বলছেন- ‘তোমার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীতে যারা আছে তারা সবাই ঈমান আনত। তবে কি তুমি মুমিন হওয়ার জন্য মানুষের ওপর জবরদস্তি করবে?’ (সূরা ইউনুস : ৯৯)। অন্যত্র আল্লাহ বলেন- ‘দ্বীনের ব্যাপারে ক...

এদেশে ক্রাইম উত্থানে এক শ্রেনীর উকিল সরাসরি দায়ী

এদেশে ক্রাইম উত্থানে এক শ্রেনীর উকিল সরাসরি দায়ী টাকার জন্য তারা সরাসরি অবস্থান নেয় ক্রিমিনালদের পক্ষে। চোখের সামনে ঘটে যাওয়া বাস্তব প্রমান থাকতেও নরপিশাচ টাইপ উকিল সম্প্রদায় প্রকাশ্যে ক্রিমিনালদের পক্ষে অবস্থান নিয়ে বিচার বিভাগকে করে প্রশ্নবিদ্ধ। এমন উকিল সম্পূর্ন প্রত্যক্ষ মদদে সত্য প্রমান ধ্বংসের জন্য জন্ম দেয় সাক্ষী বিলুপ্তির নামে আরো হাজারো ক্রাইম। তাই যদি হয়ে থাকে তাহলে ক্রাইমকে সমর্থন দিয়ে, ক্রাইমের পক্ষে অবস্থান নিয়ে আদালতের সামনে সওয়াল করতে গেলে সে বা তারা কেনো ক্রিমিনাল হবে না? কেনো তার বিরুদ্ধে একই রকম দায় আরোপ করা হবে না ? বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করতে গিয়ে, যে সকল ক্রাইম দিনের আলোর মতো প্রমান সকলের সামনে পড়ে রয়েছে সকল স্থানে তার বিপক্ষে একজন উকিল যখন দায়িত্ব কাঁধে তুলে নেয় তাহলে চারদিকে সামাজিক দেয়াল ভেঙে পড়ে, সামাজিকভাবে নব প্রজন্ম নিজের কাছেই নিজে ধাক্কা খায়। তাদের মধ্যে বাসা বাঁধে এক ধরনের অনাস্থা, অবিশ্বাস এবং দুর্বলতা । বিশেষ করে একজন উকিল যখন রাজনৈতিক পাওয়ার নিয়ে, শুধুমাত্র টাকার জন্য ক্রাইমকে ধরে রাখতে সোচ্চার হয় তাহলে বুঝতে হবে সমাজ ধ্বংস হতে আর বাকি নেই । একজন উকি...

দেশের অবস্থা

দেশের অবস্থা দেশের অবস্থা মোটেও ভালো না। বেশ কয়েকবছর ধরেই এক দলীয় শাসন দেশে বিদ্যমান। মৌলিক অধিকার বলতে কিছুই নেই। গুম,খুন, ধর্ষণ, হত্যা, নির্যাতন, ক্রস ফায়ার, ব্যাংক লুট,শেয়ার বাজার লুট,ডেস্টিনি গ্রুপ,বিসমিল্লাহ গ্রুপ; লিস্ট লম্বা হতেই থাকবে। অতীতের সকল রেকর্ড ভেঙে দুর্বার গতিতে এগিয়ে চলছে । এমন অবস্থায় প্রধান বিরোধী দল বিএনপি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। দলনেতা জেলে আছেন অনেকদিন। দেশ পুলিশি রাষ্ট্রে পরিনত হয়েছে। বিএনপিকে বুঝতে হবে-মেহেদিকে না পিষলে যেমন রং বের হয় না,মেঘে মেঘে ঘর্ষণ না লাগলে যেমন বিদ্যুৎ চমকায় না,তেমনি রাজনৈতিক নির্যাতন-নিগ্রহকে মোকাবেলা করার শক্তি না থাকলে ক্রমেই রাজনৈতিক দল পঙ্গু হয়ে যায়। বিএনপি নেতৃবৃন্দ এই বোধ যতো দ্রুত উপলব্ধি করবে দেশের জন্য ততোই মঙ্গল হবে। সুবিধাবাদীদের নিয়ে মন্ত্রী সভা গঠন করা যায় কিন্তু নির্যাতন-নিগ্রহ মোকাবিলার শক্তি অর্জন না করলে গন আন্দোলন সৃষ্টি করা যায় না । ক্ষমতাসীন সরকারকেও বুঝতে হবে,দেশটি তাদের এজমালি সম্পত্তি নয়, তারা এর চিরস্থায়ী মালিকও নন । ক্ষমতা এবং জীবন দুটোই ক্ষণস্থায়ী । এটা মনে রাখলেই এ অস্বস্তিকর অবস্থা থেকে বেরিয়ে আসা...

পাকবাহিনী নয় , ভারতীয় ইশারায় মুজিব বাহিনীর হাতে নিহত হন জহির রায়হান

g পাকবাহিনী নয় , ভারতীয় ইশারায় মুজিব বাহিনীর হাতে নিহত হন জহির  রায়হান ================================================================ জহির রায়হান নিখোঁজ হওয়া সম্পর্কে প্রখ্যাত সাংবাদিক নির্মল সেন তার বইয়ে লিখেছেন ------ “স্বাধীনতার ৪০ বছর পরেও একটি প্রশ্নের জবাব আমি পাইনি। প্রশ্নটি হচ্ছে - জহির রায়হানের ব্যাপারে বিভিন্ন মহলের নিস্পৃহ আচরণ। একটি মানুষ যে এভাবে নিরুদ্দেশ হয়ে গেল। কেউ যেন তার খোঁজ রাখল না। আমরা ঘাতক দালাল নির্মূলের কথা বলি, গণআদালত করে গোলাম আযমের ফাঁসি দাবি করি। অথচ জহির রায়হানের নামটি চলচ্চিত্র জগৎ ছাড়া আর কোথাও উচ্চারিত হয় না। কেন হয় না, সে প্রশ্নের জবাব দেয়ার মতো কেউ এদেশে নেই। সাম্প্রতিককালে জহির রায়হান নিরুদ্দেশ হওয়া নিয়ে নতুন তথ্য শোনা গেছে। বলা হয়েছে - পাকিস্তানি হানাদার বা অবাঙালিরা নয়, মুজিব বাহিনীর একটি অংশই জহির রায়হানকে হত্যা করেছে। মুক্তিযোদ্ধাদের এ অংশটির লক্ষ্য ছিল - বাংলাদেশকে স্বাধীন করা এবং সঙ্গে সঙ্গে বামপন্থী বুদ্ধিজীবিসহ সামগ্রিকভাবে বামপন্থী শক্তিকে নি:শেষ করে দেয়া যাতে তারা ভারতীয় আগ্রাসন সম্পর্কে জনগণকে সতর্ক করতে না পারেন । এরা নাকি ...