(০৫-১০-২০১৫ এর এই স্ট্যাটাসটি আজ See your Memory 1 Year ago তে দেখে রি-পোস্ট দিলাম । এটি আমার হ্যাকড হওয়া একাউন্টে লেখা।)
"মানসিক চাপ বা উদ্বেগে ভুগছেন?মনোযোগ দিয়ে বাসন-কোসন মাজতে শুরু করতে পারেন। সাম্প্রতিক এক গবেষণার ফল বলছে,বাসন মাজলে মানসিক চাপ কমে গিয়ে ফুরফুরে লাগতে পারে।মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকেরা এ গবেষণা করেছেন।
রান্নাঘরে যাঁরা বাসন-কোসনের বোঝা দেখে উঁকিঝুঁকি মারতে ভয় পান,তাঁরা এবার লম্বা একটা শ্বাস নিয়ে কাজে নেমে যেতে পারেন।ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষক অ্যাডাম হ্যানলে দাবি করেছেন,পূর্ণ মনোযোগের সঙ্গে বাসন-কোসন ধুলে মন শান্ত হয় ও চাপ কমে যায়।
বাসন মাজার বিষয়টির সঙ্গে ধ্যানমূলক পদ্ধতির কোনো যোগসূত্র আছে কি না,তা খুঁজে দেখতে এ গবেষণা চালান তাঁরা।‘মাইন্ডফুলনেস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাসংক্রান্ত নিবন্ধ।"
গত কয়েকদিন ধরে
নিজেই মানসিক চাপে ভুগছি ।আজ এক পত্রিকায় উপরের খবরটা পড়লাম। ফ্লোরিডা
স্টেট ইউনিভার্সিটিতে একবার গিয়েছিলাম।এখন যদি ফ্লোরিডায় থাকতাম তবে গবেষক
অ্যাডাম হ্যানলেকে জিজ্ঞেস করতাম, কোন ধরনের বাসন মাজলে মানসিক চাপ কমে?
কাঁচের,ম্যালামাইনের,প্লাস্টিকের না মাটির ? ছেলেরা মাজলে না মেয়েরা মাজলে
তা গবেষণায় উল্লেখ নেই।আমি নিজে খুব কম বয়সে জাপানে গিয়ে মাস তিনেক হোটেলে
বাসন মেজেছি।এতে আমার মানসিক চাপ না কমে বরং কয়েক কোটি গুন বেড়ে
গিয়েছিলো।মনের দুঃখে মাঝে মাঝে টয়লেটে গিয়ে কেঁদেছি।আর মেজাজ ফুরফুরেতো
দুরের কথা পারলে কাউকে খুন করি।একদিন ছোট আপাকে ফোন করে হাউ মাউ করে কেঁদে
বলেছিলাম,আপা,আমি জাপানে থাকবো না । এখানে হোটেলে বাসন মাজতে হয়।আপা
বলেছিলেন, কস কী?
অ্যাডাম হ্যানলে,আপনার ভাগ্য ভালো,আমার মতো কারো উপর আপনি গবেষণা চালান নি। একবার জাপানে গিয়ে নিজে মেজে দেখুন আপনার মানসিক চাপ কমে কিনা। না আমার মতো কাঁদেন ।
© Karim Chowdhury
October 5, 2016
Cumilla.
অ্যাডাম হ্যানলে,আপনার ভাগ্য ভালো,আমার মতো কারো উপর আপনি গবেষণা চালান নি। একবার জাপানে গিয়ে নিজে মেজে দেখুন আপনার মানসিক চাপ কমে কিনা। না আমার মতো কাঁদেন ।
© Karim Chowdhury
October 5, 2016
Cumilla.

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন