সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বিএনপি কি জাতির সাথে প্রতারণা করেছে?

 বিএনপি কি জাতির সাথে প্রতারণা করেছে?

*********************************

রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক দিলারা চৌধুরী বিএনপি'র পক্ষেরই একজন বুদ্ধিজীবী। আওয়ামী লীগ শাসনামলে দেখেছি উনার ভূমিকা। উনি বিএনপি'র পক্ষেই কথা বলতেন। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের বিষয়ে উনি বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বর্তমানে তিনি বিএনপি'র একজন কট্টর সমালোচক। তিনিও ভাবতে পারেনি যে, বিএনপি ক্ষমতায় গিয়ে ৩৬০° এঙ্গেলে ঘুরে যাবে।

কণ্ঠ শিল্পী আসিফ আকবর একজন কট্টর বিএনপি সমর্থক। হাসিনা শাসনামলে তিনি শুধু বিএনপি সমর্থন করেন এই কারণে তাকে গান গাইতে দেওয়া হয়নি। তিনিও বিএনপি'র দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করছেন। 

সাংবাদিক মাসুদ কামাল সব সরকারের আমলেই তিনি সমালোচনা করে থাকেন। আওয়ামী লীগ বিরোধী সাংবাদিক হিসেবে পরিচিত। অর্থাৎ তিনি বিএনপি পন্থী। 

তিনিও বিএনপি'র সমালোচনা করে যাচ্ছেন অনর্গল। 

সাংবাদিক আশরাফ কায়সার একজন বিএনপি সমর্থক সাংবাদিক। তিনিও এখন বিএনপির এই  দ্বিমুখীতার সমালোচনা করছেন। যারা নিয়মিত টেলিভিশনের টক শো'গুলো দেখেন তারাই বলতে পারবেন। স্থানীয় পর্যায়ের বিএনপি নেতারা তো টিভি দেখেনই না। তাদের সময় কোথায়? দেখলেও এসব টক শো তারা দেখেন না। কারণ টকশোর কথাবার্তা তারা বোঝেন না। এরা শুধু বোঝেন দল কি বলে। মাঝে মধ্যে  একটু ফেসবুক খুলে এটা সেটা দেখেন। আমি তো অনেককেই চিনি। 

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে চেনেন না বাংলাদেশে এমন মানুষ কমই আছেন। শুধু বিএনপির সমর্থক ও কট্টর ভারত বিরোধী বলে তার উপর অমানুষিক নির্যাতন করেছিল শেখ হাসিনা। ছাত্রলীগের ছেলেরা আদালত প্রাঙ্গনে তাকে রক্তাক্ত করেছিল। শেষ পর্যন্ত তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে মন্ত্রীর পদমর্যাদায় জ্বালানি উপদেষ্টা ছিলেন। জুলাই অভ্যুত্থানের পর তিনি দেশে ফিরে আসেন। তিনিও নির্বাচন পরবর্তী বিএনপির ভূমিকা অত্যন্ত নাখোশ। সমালোচনাও করেন। 

যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে প্রথমে গ্রেফতার করে নির্যাতন করা হয়। তারপর তিনি দেশ ছেড়ে চলে যাবেন এই মর্মে জামিন দেওয়া হয়। তিনিও তখন দেশ ছেড়ে লন্ডনে চলে যান। জুলাই অভ্যুত্থানের পর দেশে ফিরে আসেন। তার বয়স ৯০ বছরের উপরে।

বার্ধক্য জনিত কারণে তিনি মিডিয়ার সামনে খুব একটা আসেন না এখন।  

সুপ্রিম কোর্টের এডভোকেট আবু হেনা রাজ্জাকী গণভোট এবং রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করে যাচ্ছেন নিয়মিত। 

ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপিতে থাকতে তিনি যথেষ্ট জনপ্রিয় নেত্রী ছিলেন। তিনি বিএনপি'র সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। দল তাকে নমিনেশন দেয়নি। তাই তিনি দলীয় নির্দেশ অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলে দল তাকে বহিষ্কার করে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে তিনি সংসদে আসেন। তিনিও রাষ্ট্র সংস্কার বিষয়ক বিএনপির নীতির কঠোর  সমালোচনা করছেন নিয়মিত। 

ড.মাহবুব উল্লাহসহ বিএনপি ঘরনার অনেক বুদ্ধিজীবী এই গণভোট ও সংস্কার নিয়ে বিএনপির উপর খুবই বিরক্ত এবং তারা বিএনপি'র এই প্রতারণায় যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন। 

সাবেক ছাত্রদল সভাপতি শাহাবুদ্দিন লালটু বিএনপি'র বর্তমান অবস্থানের তীব্র সমালোচনা করছেন। তাও রাষ্ট্র সংস্কার বিষয় নিয়ে। 

এমন অগণিত মানুষ আছে বাংলাদেশে যারা বিএনপি সমর্থক অথচ এই রাষ্ট্র সংস্কার বিষয়ে বিএনপি'র সমালোচনা করে যাচ্ছেন।

উনারা সকলেই বিএনপি শত্রু? 

আমি স্কুল জীবন থেকে বিএনপি সমর্থক। গণভোট ও নির্বাচন পর্যন্ত আমি কোন কিছুই বলিনি। আমিও ভেবেছিলাম বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সংস্কার করবে। আমিও এখন মনে করি বিএনপি প্রতারণা  করেছে। আমার মতামতে বিএনপির কিছু যায় আসে না সেটা ভালো করেই বুঝি। আমি ভোট না দিলেও বিএনপি'র কিছু আসবে যাবে না। ফেসবুক আছে এখন। লিখতে পারি। অবসর জীবন যাপন করি। তাই ফেসবুকে এটা সেটা লিখি। বলা যায় ফেসবুক আমার সময় কাটানোর একটা মাধ্যম। মোটা দাগে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করবো।

১. দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। 

২. একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবে না। 

৩. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। 

৪. বিচার বিভাগ, শাসন বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা হবে। আলাদা বিচার বিভাগীয় সচিবালয় হবে। হাইকোর্ট, সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না।

৫. দুর্নীতি দমন কমিশন সম্পূর্ণ স্বাধীন থাকবে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত করতে সরকারের কোন অনুমতি লাগবে না। 

৬. পাবলিক সার্ভিস কমিশন সংস্কার করে সরকারের সম্পূর্ণ প্রভাবমুক্ত করতে হবে। 

৭. সংবিধান সংশোধন নয়। সংবিধান সংস্কার করতে হবে। যা দেশনেত্রী খালেদা জিয়াও বলে গেছেন। আমার কাছে দেশনেত্রীর ভিডিও আছে। কেউ চাইলে দিতে পারবো। 

এর কোনটা দেশের জন্য ক্ষতিকর তা আমাকে কেউ বুঝিয়ে বললে আমি বিএনপির সমালোচনা করবো না।

বাংলাদেশে অর্ধেকেরই বেশি জনগোষ্ঠী সরাসরি কোন দল করে না। তারা দলের কোন পদ পদবীতেও কেউ নেই। তারা সমর্থক। তারা ভোটার। তারা কোন দলীয় সুযোগ-সুবিধাও চায় না। 

যেহেতু তারা দল করে না। দলকে ভোট দেয় এবং সমর্থন করে তাই তাদের সমর্থিত দলের ভুল ত্রুটি  নিয়ে সমালোচনা করার অধিকার একজন সমর্থকের আছে। 

যারা সরাসরি দল করেন। দলের পথ পদবীতে আছেন। তাদের উচিত নয় আমাদের মতো সমর্থকদের শত্রু ভাবা।

দলের ভেতরেই যদি গণতান্ত্রিক চর্চা না থাকে। মত প্রকাশের স্বাধীনতা না থাকে। তাহলে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হবে কিভাবে?

প্রায় ২ হাজার মানুষ প্রাণ দিয়েছে। ৩১ হাজার পঙ্গু হয়েছে শুধু আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়। মানুষ পরিবর্তন চেয়েছিলো।

Karim Chowdhury 

29 August 

Cumilla 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অশ্লীল নাম

বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান ও স্থানের বিচিত্র বা বিকৃত অর্থের নাম যা পরিবর্তন করা উচিতঃ ১. বোদা মহিলা মহাবিদ্যালয়, বোদা, পঞ্চগড় ২. চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি ৩. সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা ৪. মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারি ৫. সোনাকাটা ইউনিয়ন, তালতলী, বরগুনা ৬.বড়বাল ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর ৭.সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ৮. ধনকামড়া গ্রাম, ভোদামারা, দিনাজপুর ৯.গোয়াকাটা, দোহার, ঢাকা ১০. গোয়াতলা, ময়মনসিংহ ১১.লেংটার হাট, মতলব, চাঁদপুর

বোতল

বোতল মানব জীবনে বোতল অপরিহার্য । বোতল অনেক অর্থেও ব্যবহার হয় । কোনো কোনো এলাকায় আনস্মার্ট, বেয়াক্কেল প্রকৃতির লোককেও বোতল বলা হয় । ইউরোপ আমেরিকায় থাকতে আমি ডৃংক করতাম । হার্ড ডৃংক কমই খেতাম । প্রতিদিনই বিয়ার খেতাম । বিয়ার স্বাস্থ্য ভালো রাখে ও কাজ করতে এনার্জি জোগায় । পরিমিত বিয়ার খেলে কেউ মাতাল হয় না । মাঝে মাঝে বিশেষ কোনো পার্টিতে হুইস্কি খাওয়া হতো । তাও দামি ব্র্যান্ডের । জনি ওয়াকার ব্ল্যাক লেবেল, টিচার্স, পাসপোর্ট, হেনেসি, শিভাস রিগাল, জ্যাক ড্যানিয়েলস । সাকুরায়ও অনেক সময় এসব ব্র্যান্ডের হুইস্কি পাওয়া যায় না । তো দেশে আসার পরও কিছু দিন ডৃংক করেছিলাম । কুমিল্লায় সরকার অনুমোদিত একটা মদের দোকান আছে চক বাজারে । নামঃ নাদের ট্রেডিং কোং । এটা প্রায় আজ ৫০ বছর । এখানে বিদেশি ব্র্যান্ডের ডৃংক পাওয়া যায় না । দেশিয় কোম্পানি ‘কেরো এন্ড কোং’ যা দর্শনায় অবস্থিত তার তৈরি ভদকা, হুইস্কি, জিন পাওয়া যায় । আমাদের সমাজতো রক্ষনশীল । তাই কান্দিরপাড় থেকে একটা স্প্রাইট কিনে অর্ধেক খেতে খেতে চক বাজার যেতাম । নাদেরে যখন পৌঁছতাম তখন স্প্রাইটের বোতল অর্ধেক খালি হয়ে যেতো । আমি বাবুল ভাইকে স্প্...

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ সরকারঃ শেখ মুজিবের শাসনামল ১৯৭৪-এর দুর্ভিক্ষ বাংলাদেশে ১৯৭৪ সালের মার্চে শুরু হয়ে সেই বছরেরই ডিসেম্বরের দিকে গিয়ে শেষ হয়। এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ অনাহারে মারা গিয়েছিল। এই দুর্ভিক্ষকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ানক হিসেবে গন্য করা হয়। ওই সময় আমি বুঝতাম। ক্লাশ ফোরে পড়তাম। আহারে ! কি যে অভাব ! অনেকের মতো আমরাও ভাত না খেয়ে রুটি খেয়েছি । তাও পরিমিত । কখনো জাউ খেয়েছি । শুকনো মরিচ পাওয়া যেতো না । কাঁচা মরিচের কেজি ছিলো ১৫০ টাকা । লবন ১২০ টাকা । আর সোনার ভরি ছিলো তখন ১৫০ টাকা । সোনা শুধু ওই সময় কম দাম ছিলো । চারদিকে অভাব । সারাদেশের মানুষের হাহাকার । কতো মানুষ না খেয়ে মারা গেছেন ! বিদেশি রিলিফ সব আওয়ামী লীগের লোকেরা চুরি করেছে । আর বেশিরভাগ রিলিফ সীমান্ত দিয়ে ভারতে চলে পাচার হয়েছিলো । তখন বর্ডার খোলা ছিলো তখন । মহিলাদের শাড়ি কাপড় ছিলো না । অনেকে মাছ ধরার জাল পরে লজ্জাস্থান ঢেকেছিলো । এসব ছবি পত্রিকায়ও ছাপা হয়েছিলো । কিন্তু আওয়ামী লীগ নেতাদের কোনো অভাব ছিলো না । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার মাত্র দুই বছর তিন মাসের মাথায় ...