জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া: শিক্ষামন্ত্রী
পাস করা বেশিরভাগই বেকার। নইলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, নইলে এডভোকেট, নইলে স্টুডেন্ট ভিসায় বিদেশ গিয়ে কাজ করে। কোনো মানসম্মত শিক্ষা নেই। নিজেকেও এখন মুর্খ মনে হয়। জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটি, কেও ইউনিভার্সিটি, জোসি সফিয়া ইউনিভার্সিটি, টোকিও ইউনিভার্সিটিতে গিয়ে দেখেছি ওদের ক্যাম্পাসের পরিবেশই অন্য রকম।
ইউরোপে গিয়ে ভিয়েনা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েও পড়াশোনা করা সম্ভব হয়নি নানাবিধ কারনে।
নিউইয়র্ক থাকতে আমার ছোট আপার অফিসের ম্যানেজার সুরাইয়া বানু উনার মেয়ে আনাব ও ছেলে সাবাবের আমেরিকায় পড়াশোনার জন্য আমেরিকার কিছু বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও অন্যান্য কিছু নিয়মকানুন জানতে চেয়ে আমাকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন। তখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইউটিউব কিছুই ছিলো না। ঘরে বসে মোবাইল ফোন টিপ দিয়ে ইনফরমেশন জানার কোনো ব্যবস্থা ছিলো না। টিএন্ডটি ফোন আর চিঠিই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম।
কিছু ইনফরমেশন যোগাড় করতে নিউইয়র্কের কলম্বিয়া
ইউনিভার্সিটি(Columbia University), নিউইয়র্কের প্রতিবেশী স্টেট কানেকটিকাট (Connecticut) অঙ্গরাজ্যে ইয়েল ইউনিভার্সিটি (Yale University), নিউজার্সি( New Jersey) অঙ্গরাজ্যে প্রিন্সটন ইউনিভার্সিটিতে (Princeton University) গিয়ে অভিভূত হয়ে গিয়েছিলাম। আমেরিকার ৬ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই তিনটি বিশ্ববিদ্যালয় বেশ নামকরা।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (Stanford University)।
হার্ভার্ড ইউনিভার্সিটি (Harvard University)।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে।
এগুলোর সমপর্যায়ের উক্ত তিনটি বিশ্ববিদ্যালয়।
কোনো কোনো সাবজেক্ট পড়তে প্রিন্সটন, ইয়েল হার্ভার্ডের চেয়েও এগিয়ে। ল পড়তে উচ্চবিত্ত আমেরিকানদের প্রথম পছন্দ ইয়েল ইউনিভার্সিটি।
সাধারণ ঘরের তো দূরের কথা বাংলাদেশের সবচেয়ে ধনী ঘরের সন্তানের পক্ষেও অত্যন্ত মেধাবী না হলে এইসব ইউনিভার্সিটিতে পড়া সম্ভব নয়। টাকা থাকলেই এসব ইউনিভার্সিটিতে পড়া যায় না। আবার শুধু মেধা থাকলেও এসব ইউনিভার্সিটিতে পড়া যায় না। অঢেল টাকা এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন মেধা দুটোই লাগে।
যেসব ইউনিভার্সিটিগুলোর নাম উল্লেখ করেছি সেগুলোর ক্যাম্পাসে হাঁটলেও আমাদের ইউনিভার্সিটিতে পড়ার জ্ঞান অর্জন করা যায়।
উল্লেখিত তিনটি ইউনিভার্সিটিই আমেরিকার ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ১ থেকে ১২ মধ্যে আছে।
Karim Chowdhury
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন