বিএনপি কি জাতির সাথে প্রতারণা করেছে? ********************************* রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক দিলারা চৌধুরী বিএনপি'র পক্ষেরই একজন বুদ্ধিজীবী। আওয়ামী লীগ শাসনামলে দেখেছি উনার ভূমিকা। উনি বিএনপি'র পক্ষেই কথা বলতেন। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের বিষয়ে উনি বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বর্তমানে তিনি বিএনপি'র একজন কট্টর সমালোচক। তিনিও ভাবতে পারেনি যে, বিএনপি ক্ষমতায় গিয়ে ৩৬০° এঙ্গেলে ঘুরে যাবে। কণ্ঠ শিল্পী আসিফ আকবর একজন কট্টর বিএনপি সমর্থক। হাসিনা শাসনামলে তিনি শুধু বিএনপি সমর্থন করেন এই কারণে তাকে গান গাইতে দেওয়া হয়নি। তিনিও বিএনপি'র দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করছেন। সাংবাদিক মাসুদ কামাল সব সরকারের আমলেই তিনি সমালোচনা করে থাকেন। আওয়ামী লীগ বিরোধী সাংবাদিক হিসেবে পরিচিত। অর্থাৎ তিনি বিএনপি পন্থী। তিনিও বিএনপি'র সমালোচনা করে যাচ্ছেন অনর্গল। সাংবাদিক আশরাফ কায়সার একজন বিএনপি সমর্থক সাংবাদিক। তিনিও এখন বিএনপির এই দ্বিমুখীতার সমালোচনা করছেন। যারা নিয়মিত টেলিভিশনের টক শো'গুলো দেখেন তারাই বলতে পারবেন। স্থানীয় পর্যায়ের বিএনপি নেতারা তো...